Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৬, ২ জানুয়ারি ২০২৬

বিপিএলের জয় শোক ও শ্রদ্ধায় রাঙালো সিলেট

খালেদা জিয়ার নামে উৎসর্গ সিলেট টাইটান্সের জয়

খালেদা জিয়ার নামে উৎসর্গ সিলেট টাইটান্সের জয়
ছবি: সংগৃহীত

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের দ্বিতীয় জয়ের স্বাদ পেয়েছে সিলেট টাইটান্স। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকা ক্যাপিটালসকে রোমাঞ্চকর ম্যাচে ৬ রানে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় দলটি। এ জয়টি সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার নামেই উৎসর্গ করেছে সিলেট টাইটান্স।

ম্যাচ শেষে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট টাইটান্স জানায়, শ্রদ্ধা ও অনুপ্রেরণার প্রতীক হিসেবে ঢাকার বিপক্ষে এ জয় বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করা হয়েছে। ফ্র্যাঞ্চাইজিটি উল্লেখ করে, এ জয় শুধু মাঠের পারফরম্যান্স নয়, বরং দলীয় ঐক্য, বিশ্বাস ও ধৈর্যের প্রতিফলন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, টিম ম্যানেজমেন্ট মনে করে এ জয় ভবিষ্যৎ ম্যাচগুলোর জন্য আত্মবিশ্বাস জোগাবে এবং ধারাবাহিক পারফরম্যান্স বজায় রেখে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার লক্ষ্যকে আরও দৃঢ় করবে। মাঠে ও মাঠের বাইরে ইতিবাচক অনুপ্রেরণা ছড়িয়ে দেয়াই সিলেট টাইটান্সের মূল লক্ষ্য বলে জানানো হয়।

এদিকে সোশ্যাল মিডিয়ায়ও শ্রদ্ধা জানিয়েছে দলটি। ফেসবুকে সিলেট টাইটান্সের ভেরিফায়েড পেজে বেগম খালেদা জিয়ার ছবি পোস্ট করে ঢাকার বিপক্ষে পাওয়া জয়টি তার স্মরণে উৎসর্গ করার বিষয়টি জানানো হয়। পোস্টটি সমর্থকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে।

তিন ম্যাচ শেষে দুটি জয় ও এক হারে মোট ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে সিলেট টাইটান্স। টুর্নামেন্টের শুরুতে কিছুটা হোঁচট খেললেও ধারাবাহিক উন্নতির ইঙ্গিত দিচ্ছে দলটি।

শোক, শ্রদ্ধা ও ক্রিকেটীয় লড়াই—সব মিলিয়ে এ জয় সিলেট টাইটান্সের জন্য শুধু একটি ম্যাচ জয় নয়, বরং আবেগ ও বার্তার দিক থেকেও বিশেষ তাৎপর্য বহন করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ