Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৫, ২ জানুয়ারি ২০২৬

দোয়া ও শ্রদ্ধায় মুখর পরিবেশ

খালেদা জিয়ার সমাধিস্থলে মানুষের ঢল

খালেদা জিয়ার সমাধিস্থলে মানুষের ঢল
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে দোয়া ও শ্রদ্ধা জানাতে আজ ভিড় করেন বিএনপির নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। প্রিয় নেত্রীকে শেষবারের মতো স্মরণ করতে সকাল থেকেই রাজধানীর জিয়া উদ্যানে উপস্থিত হতে শুরু করেন তারা।

বৃহস্পতিবার সকাল থেকে জিয়া উদ্যানের মূল ফটকের সামনে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়। তবে নিরাপত্তাজনিত কারণে সকালবেলা কাউকে উদ্যানে প্রবেশ করতে দেয়া হয়নি। এ সময় উদ্যানের সামনের সড়কেও যান চলাচল বন্ধ রাখা হয়।

সরেজমিনে দেখা যায়, বেলা ১১টা পর্যন্ত জিয়া উদ্যানের ভেতরে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ছিলো। ফটকের সামনে অপেক্ষমাণ মানুষজন শৃঙ্খলার সঙ্গে দাঁড়িয়ে ছিলেন। পরে দুপুর ১২টার দিকে সর্বসাধারণের জন্য প্রবেশপথ খুলে দেয়া হলে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ দলে দলে ভেতরে প্রবেশ করেন। তারা খালেদা জিয়ার কবর জিয়ারত করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

অনেককে আবেগাপ্লুত অবস্থায় কবরের পাশে দাঁড়িয়ে নীরবে প্রার্থনা করতে দেখা যায়। কেউ কেউ চোখের পানি ধরে রাখতে পারেননি। উপস্থিত নেতাকর্মীরা বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকারের প্রশ্নে আপসহীন এ নেত্রী দেশের রাজনীতিতে এক অনন্য অধ্যায়ের সূচনা করেছিলেন।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।

বুধবার বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন বায়তুল মোকাররমের খতিব আবদুল মালেক। পরে বিকেল পৌনে ৫টায় রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তার প্রয়াত স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয়।

দোয়া ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আজও জিয়া উদ্যানে স্মরণ করা হচ্ছে বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রভাবশালী এ নেত্রীকে, যিনি রেখে গেছেন দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও নেতৃত্বের এক স্মরণীয় অধ্যায়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী