Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৬, ৩ জানুয়ারি ২০২৬

ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে এসে শোক বইয়ে স্বাক্ষর 

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানালেন পাক প্রধানমন্ত্রী 

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানালেন পাক প্রধানমন্ত্রী 
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শনিবার (৩ জানুয়ারি) ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানান।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এদিন বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেন এবং সেখানে খালেদা জিয়ার স্মরণে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন। তিনি প্রয়াত এ নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিবৃতিতে আরও বলা হয়, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে খালেদা জিয়া একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী নাম ছিলেন। তার মৃত্যুতে শুধু বাংলাদেশ নয়, গোটা অঞ্চলেই এক শূন্যতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন ইসহাক দার।

খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের পক্ষ থেকে এর আগেও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা শোক প্রকাশ করেছেন। বুধবার ঢাকায় সফরে আসেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক। তিনি খালেদা জিয়ার জানাজায় অংশ নেন এবং প্রয়াত নেত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় সরদার আইয়াজ সাদিক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পাকিস্তানের পক্ষ থেকে সমবেদনা ও শোকবার্তা পৌঁছে দেন। তিনি খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা ও বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে তার অবদানের কথা স্মরণ করেন।

খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক মহল থেকে শোকবার্তা ও প্রতিনিধিদলের আগমন চলমান রয়েছে। পাকিস্তানের শীর্ষ পর্যায়ের নেতৃত্বের এ শ্রদ্ধা নিবেদনকে দ্বিপক্ষীয় সম্পর্কের প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
৪৫তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৭০২ জন
সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই
চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা