Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:৫৬, ৯ ফেব্রুয়ারি ২০২৬

জাপান নির্বাচনে তাকাইচির দলের ভূমিধস জয়ের পূর্বাভাস

জাপান নির্বাচনে তাকাইচির দলের ভূমিধস জয়ের পূর্বাভাস
ছবি: সংগৃহীত

জাপানের জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) বড় ধরনের জয় পেতে যাচ্ছে বলে আভাস মিলেছে। দেশটির রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম এনএইচকে ওয়ার্ল্ড জানিয়েছে, ৪৬৫ আসনের পার্লামেন্টে এলডিপি এককভাবেই প্রায় ৩০০টি আসন পেতে পারে।

রোববার (৮ ফেব্রুয়ারি) প্রকাশিত বিভিন্ন গণমাধ্যমের পূর্বাভাসে বলা হয়, এলডিপি নেতৃত্বাধীন জোট অন্তত দুই-তৃতীয়াংশ আসনে জয় পেয়ে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে যাচ্ছে। ফলে ২০২৪ সালে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর এবার দলটি এককভাবেই সরকার গঠনের অবস্থানে পৌঁছে যাচ্ছে।

এলডিপির সাধারণ সম্পাদক শ্যুনিচি সুজুকি জাপানি গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী তাকাইচির অর্থনৈতিক নীতি, মূল্যস্ফীতি মোকাবিলার পদক্ষেপ এবং জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের প্রতিশ্রুতি জনগণের আস্থা ফিরিয়ে এনেছে। তার নেতৃত্বে দল নতুন উদ্যম পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচনে প্রধান বিরোধী দল কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক পার্টি (সিডিপি) কোমেইতোকে সঙ্গে নিয়ে ‘সেন্ট্রিস্ট রিফর্ম অ্যালায়েন্স’ গঠন করলেও উল্লেখযোগ্য আসন হারাতে যাচ্ছে বলে পূর্বাভাসে বলা হয়েছে। তাদের আগের ১৬৭টি আসনের বড় অংশ এবার হাতছাড়া হতে পারে।

জাপানে দীর্ঘদিন ধরে এলডিপি ক্ষমতায় থাকলেও দ্রব্যমূল্য বৃদ্ধি, দুর্নীতির অভিযোগ এবং রাজনৈতিক অস্থিরতায় দলটি সাম্প্রতিক বছরগুলোতে জনসমর্থন হারায়। তবে তাকাইচির নেতৃত্বে দলটি নতুন করে জনভিত্তি শক্ত করেছে বলে বিশ্লেষকদের ধারণা।

এ নির্বাচনী ফল আঞ্চলিক ভূরাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। তাকাইচি দায়িত্ব গ্রহণের আগেই চীনের প্রতি কঠোর অবস্থানের জন্য পরিচিত ছিলেন। তিনি ইঙ্গিত দিয়েছিলেন, চীন যদি শক্তিপ্রয়োগের মাধ্যমে তাইওয়ান দখলের চেষ্টা করে, তবে জাপান সামরিকভাবে প্রতিক্রিয়া জানাতে পারে।

গত বছর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপান সফরে গেলে তাকাইচির সক্রিয় কূটনৈতিক ভূমিকা আলোচনায় আসে। পরবর্তীতে তাইওয়ান ইস্যুতে তার মন্তব্যে বেইজিংয়ের কড়া প্রতিক্রিয়াও দেখা যায়।

সব মিলিয়ে, তাকাইচির সম্ভাব্য বড় জয় শুধু জাপানের অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, পূর্ব এশিয়ার কৌশলগত ভারসাম্যেও নতুন মাত্রা যোগ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

প্রশ্ন তোলার অধিকারও সংকুচিত করা হচ্ছে: সালমান মুক্তাদির
ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত
মেধা তালিকায় প্রথম হওয়া বিসিএস গেজেটে নেই জুলাইযোদ্ধা সোহেল-মামুন
টিএইচই র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি
পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ
জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরি খালি, সুযোগ অপরচুনিটি কার্ডে
ঢাকা মহানগর বিএনপির ৩ কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪
৮১১ রানের ম্যাচে গিলের ২২৩*, রেকর্ডের ছড়াছড়ি
মাঝআকাশে পাইলটদের মারামারি, সৌদিতে নামলো বিমান
সিলিকন ভ্যালিতে যৌন শিকারির তালিকা ফাঁস
গাজী নজরুলের জামিনে ‘আপত্তি নেই’ মরিয়মের বাবার
হাদির নাম সরিয়ে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেনো: আসিফ মাহমুদ
দুর্গাপূজায় ৫ দিন ছুটি, মণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে মাহাথির
২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ জন