Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:৫১, ২৫ মার্চ ২০২৬

আপডেট: ১৭:৫১, ২৫ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় দোহায় শাকিরার কনসার্ট স্থগিত

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় দোহায় শাকিরার কনসার্ট স্থগিত
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যজুড়ে চলমান অস্থির পরিস্থিতির প্রেক্ষাপটে কাতারের দোহায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকা বিশ্বখ্যাত সংগীতশিল্পী শাকিরা–এর কনসার্ট স্থগিত করা হয়েছে। আগামী ১ এপ্রিল এ অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও তা আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে।

পর্যটনভিত্তিক ওয়েবসাইট ‘ভিজিট কাতার’ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, নিরাপত্তা ও আঞ্চলিক পরিস্থিতি বিবেচনায় অনুষ্ঠানটি আয়োজন সম্ভব হচ্ছে না।

এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ‘অ্যাফলিনিটজ মিউজিক ফেস্টিভ্যাল’-ও স্থগিত করা হয়েছে। ওই আয়োজনে শাকিরার পাশাপাশি জোনাস ব্রাদার্স–এর পারফর্ম করার কথা ছিলো। টিকেট বিক্রির প্ল্যাটফর্ম ‘প্লাটিনাম লিস্ট’ জানিয়েছে, অনুষ্ঠানটি চলতি বছরের নভেম্বর পর্যন্ত পিছিয়ে দেয়া হয়েছে।

আঞ্চলিক সংঘাত ও নিরাপত্তা উদ্বেগের কারণে একের পর এক আন্তর্জাতিক অনুষ্ঠান বাতিল বা স্থগিত হওয়ায় মধ্যপ্রাচ্যের বিনোদন ও পর্যটন খাতে প্রভাব পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র : বিবিসি ও রয়টার্স

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফেরিতে ওঠার সময় বাস নদীতে, হতাহতের শঙ্কা
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় দোহায় শাকিরার কনসার্ট স্থগিত
কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাই যোদ্ধা’কে হত্যা
নিজেদের পরাজয়কে চুক্তি বলবেন না—যুক্তরাষ্ট্রকে ইরান
তেল সংকটে থমকে হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি
হাসনাত আবদুল্লাহর হস্তক্ষেপে ফের চালু হচ্ছে নবীন ফ্যাশন
রুহুল কুদ্দুস কাজল নতুন অ্যাটর্নি জেনারেল, প্রজ্ঞাপন জারি
বকেয়া বিলেই আটকে আছে সাহিত্যিক বকুল হায়দারের লাশ
শিশুস্বাস্থ্যে প্রতিশ্রুতি, শিক্ষায় প্রযুক্তির জোর
উপজেলা-পৌরসভায় প্রশাসক নিয়োগে সিদ্ধান্ত হয়নি
জমি কম পাওয়ার ক্ষোভে বাবার কবর ভাঙচুর
নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
২৫ মার্চের প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি স্থগিত
ধ্বংসস্তূপের চাপে আলোচনায় ট্রাম্প—ইরানকে ১৫ দফা শান্তি প্রস্তাব
১০ এপ্রিলের মধ্যে নিষ্পত্তি না হলে স্বয়ংক্রিয় বাতিল ১৩৩ অধ্যাদেশ
২৬৪ কর্মকর্তা হলেন সিনিয়র সহকারী সচিব
সস্তা ড্রোনে চাপে ট্রাম্প—‘মশা মারতে কামান’ ছুড়ছে মার্কিন জোট