Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৩, ৫ জুলাই ২০২৬

আপডেট: ০০:০৪, ৫ জুলাই ২০২৬

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত সম্পন্নের নির্দেশ প্রধানমন্ত্রীর

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত সম্পন্নের নির্দেশ প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

দেশি ও বিদেশি বিনিয়োগের মাধ্যমে দীর্ঘদিন ধরে অলাভজনক কিংবা বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত কলকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ আরও দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পুরো প্রক্রিয়াটি স্বচ্ছতা নিশ্চিত করে অপ্রয়োজনীয় বিলম্ব ছাড়াই শেষ করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

শনিবার (৪ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালুর প্রক্রিয়াগত অগ্রগতি পর্যালোচনা বিষয়ক এক সভায় এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, সভায় জানানো হয়েছে যে, দেশের বিভিন্ন অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানায় বিনিয়োগে দেশি-বিদেশি একাধিক বেসরকারি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। এসব কোম্পানি বিভিন্ন ধরনের শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার প্রস্তাব দিয়েছে। বর্তমানে প্রস্তাবিত প্রকল্পগুলোর অর্থনৈতিক সম্ভাবনা, কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদন সক্ষমতা এবং সামগ্রিক কার্যকারিতা যাচাইয়ের কাজ চলছে।

হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান পুরো প্রক্রিয়াটি সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে কোনো ধরনের অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ না করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

সরকারের লক্ষ্য হচ্ছে দীর্ঘদিন ধরে অচল বা অলাভজনক অবস্থায় থাকা রাষ্ট্রীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোকে নতুন বিনিয়োগের মাধ্যমে উৎপাদনে ফিরিয়ে আনা, শিল্পায়নের গতি বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর উপস্থিত ছিলেন।

এ ছাড়া বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

সূত্র: বাসস

সবার দেশ/এফও

শীর্ষ সংবাদ:

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত সম্পন্নের নির্দেশ প্রধানমন্ত্রীর
খামেনির রাষ্ট্রীয় বিদায়ে ৩ হাজার মৃত্যুর শঙ্কা, অতিরিক্ত কবর প্রস্তুত
রুদ্ধশ্বাস ম্যাচে ৩-২ গোলে আর্জেন্টিনার জয়
টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়লো মিশর
জুলাই-আগস্টে বড় বন্যার শঙ্কা
তাপপ্রবাহে ফ্রান্সে বিপর্যয়, দাবানলে পুড়ছে বন
নভোএয়ারে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ ঢাকায়
তারেক রহমানের চীন সফর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত
কোলকাতায় বাংলাদেশি নারী ধর্ষণের শিকার, অভিযুক্ত গ্রেফতার
বকেয়া সুবিধাসহ ১ কোটি টাকার প্রণোদনা পাচ্ছেন আযমী
সলিমুল্লাহ খানকে ঘিরে বিতর্ক: সমালোচনা, প্রতিহিংসা নাকি পারশ্রীকাতরতা?
বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশের পাশে থাকবে চীন: জানালেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
রাখাইনে তীব্র বিমান হামলা, টেকনাফ সীমান্তে আতঙ্ক
সহকারী শিক্ষিকার বদলির দাবিতে বাগাতিপাড়ায় মানববন্ধন
নিরাপত্তা শঙ্কায় বাবার জানাজায় থাকছেন না মোজতবা খামেনি
এমপি মনির বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: ছাত্রদল সভাপতি