Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:২৩, ১৪ এপ্রিল ২০২৬

আপডেট: ১৭:২৪, ১৪ এপ্রিল ২০২৬

বাড়ছে কূটনৈতিক চাপ

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করলো ইতালি

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করলো ইতালি
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান যুদ্ধাবস্থার মধ্যে ইসরায়েলের সঙ্গে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির স্বয়ংক্রিয় নবায়ন স্থগিত করেছে ইতালি। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভেরোনায় এক অনুষ্ঠানে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এ ঘোষণা দেন।

ইতালীয় সংবাদ সংস্থা আনসা ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, এ চুক্তির আওতায় ইতালি ও ইসরায়েলের মধ্যে সামরিক সরঞ্জাম বিনিময়, প্রতিরক্ষা প্রযুক্তি গবেষণা এবং কৌশলগত সহযোগিতা চলত। মেলোনি বলেন, বর্তমান পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় সরকার ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির স্বয়ংক্রিয় নবায়ন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্লেষকদের মতে, ইরান-ইসরায়েল যুদ্ধ, লেবানন সীমান্তে অস্থিরতা এবং আঞ্চলিক সংঘাতের বিস্তার—এসব কারণেই রোম এ সিদ্ধান্ত নিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মেলোনি প্রকাশ্যে ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনা করে আসছিলেন, বিশেষত লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (ইউনিফিল)-এ নিয়োজিত ইতালীয় শান্তিরক্ষীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানানোর পর থেকে রোমের অবস্থান আরও কঠোর হয়। 

এ পদক্ষেপকে ইসরায়েলের জন্য একটি বড় কূটনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। কারণ, ইউরোপীয় ইউনিয়নের বড় অর্থনীতি ও ন্যাটো সদস্য দেশ হিসেবে ইতালির এ সিদ্ধান্ত পশ্চিমা জোটের অভ্যন্তরে ইসরায়েলবিষয়ক নীতিতে নতুন বিভাজনের ইঙ্গিত দিচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইতালির এ অবস্থান শুধু প্রতীকী প্রতিবাদ নয়; এটি মধ্যপ্রাচ্য সংকটে ইউরোপের নতুন কূটনৈতিক ভারসাম্য তৈরিরও বার্তা বহন করছে।

সূত্র: আল অ্যারাবিয়া

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হাসনাতের ওপর মব সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিরুদ্ধে যুবশক্তির নিন্দা
ইরান সুযোগ পেলে দুই মিনিটে ইতালিকে উড়িয়ে দেবে: ট্রাম্প
বার্সেলোনা থেকে গাজার পথে ‘সর্ববৃহৎ’ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা
আহত কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তার চিকিৎসার দায়িত্ব নিলো সরকার
কানাডা সহজ করলো নাগরিকত্ব আইন
দেশে ফিরেই বিমানবন্দরে আটক নিষিদ্ধ জঙ্গি ছাত্রলীগ নেতা
সংস্কার বকেয়া রেখে হালখাতা খুলেছে সরকার: নাহিদ ইসলাম
সৌদিসহ পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের
মধ্যরাত থেকে সাগরে ৫৮ দিনের মাছ ধরা বন্ধ
আন্দামানে ট্রলারডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০
চট্টগ্রামে মবের শিকার হাসনাত আবদুল্লাহ
স্বৈরাচারের ভূত বিরোধীদলের কাঁধে চেপেছে: প্রধানমন্ত্রী
শার্শায় জাঁকজমকপূর্ণ বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত
শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বাগাতিপাড়ার কৃষকদের পাশে প্রতিমন্ত্রী পুতুল
ধামইরহাটে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ ১৪৩৩ উদযাপন
হরমুজ অবরোধ তুলে নিতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি