Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:২৯, ৩ জুলাই ২০২৬

আপডেট: ০০:২৯, ৩ জুলাই ২০২৬

ইসরায়েলি হুমকিকে দায়

নিরাপত্তা শঙ্কায় বাবার জানাজায় থাকছেন না মোজতবা খামেনি

নিরাপত্তা শঙ্কায় বাবার জানাজায় থাকছেন না মোজতবা খামেনি
ছবি: সংগৃহীত

নিরাপত্তাজনিত আশঙ্কার কারণে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবা, সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নেবেন না বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত তার প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম এলাহি। ইসরায়েলের পক্ষ থেকে ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে দেয়া হুমকির পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে তিনি জানান।

বৃহস্পতিবার (২ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে দেয়া এক সাক্ষাৎকারে আয়াতুল্লাহ হাকিম এলাহি বলেন, ইরানের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত হুমকি এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কারণেই মোজতবা খামেনি প্রকাশ্যে জানাজা ও দাফন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না।

তার ভাষ্য অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে ইরানের শীর্ষ নেতৃত্বের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। এ কারণে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে জনসমাগমপূর্ণ এ ধরনের অনুষ্ঠানে অংশ না নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সম্প্রতি ইসরায়েল কাটজ দাবি করেন, মোজতবা খামেনি ইসরায়েলের সম্ভাব্য লক্ষ্যবস্তু। তার এ বক্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানায় তেহরান।

এর জবাবে ইরান-এর পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানায়, দেশটির রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে ভবিষ্যতে যেকোনও ধরনের হামলা বা হুমকির কঠোর ও শক্তিশালী জবাব দেয়া হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরায়েল যুদ্ধ শুরুর প্রথম দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এরপর মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন।

এর পর থেকেই ইরানের শীর্ষ নেতৃত্বের নিরাপত্তা, সম্ভাব্য হামলার আশঙ্কা এবং মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জুলাই-আগস্টে বড় বন্যার শঙ্কা
তাপপ্রবাহে ফ্রান্সে বিপর্যয়, দাবানলে পুড়ছে বন
নভোএয়ারে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ ঢাকায়
তারেক রহমানের চীন সফর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত
কোলকাতায় বাংলাদেশি নারী ধর্ষণের শিকার, অভিযুক্ত গ্রেফতার
বকেয়া সুবিধাসহ ১ কোটি টাকার প্রণোদনা পাচ্ছেন আযমী
সলিমুল্লাহ খানকে ঘিরে বিতর্ক: সমালোচনা, প্রতিহিংসা নাকি পারশ্রীকাতরতা?
বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশের পাশে থাকবে চীন: জানালেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
রাখাইনে তীব্র বিমান হামলা, টেকনাফ সীমান্তে আতঙ্ক
সহকারী শিক্ষিকার বদলির দাবিতে বাগাতিপাড়ায় মানববন্ধন
নিরাপত্তা শঙ্কায় বাবার জানাজায় থাকছেন না মোজতবা খামেনি
এমপি মনির বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: ছাত্রদল সভাপতি