Sobar Desh | সবার দেশ কে এম সফর আলী

প্রকাশিত: ১৬:২৬, ২৫ মার্চ ২০২৫

কবিতা

ঈদ উৎসব 

ঈদ উৎসব 
ছবি: সবার দেশ

রামাদানের সিয়াম শেষে 
শাওয়ালের চাঁদ উঁকি,
আকাশ কোণে বাঁকা চাঁদ- 
দেখে নাচে খুকি।

মায়ের সাথে গল্প অল্প 
চলছে চাঁদের রাতে,
আগামীকাল ঈদগাহে
যাবে বাবার সাথে।

ভোর কখন হবে সবার 
জাগলো তারা নিশি,
পাখির ডাকে উঠবে জেগে 
ঘুম হবে না বেশি।

ফজর শেষে গোসল করে 
নতুন জামা গায়ে,
করবো সালাম মা বাবাকে 
ছুঁয়ে তাদের পায়ে।

গাঁয়ের সকল বন্ধু মহল 
বসবো কাতার ধরে,
নামাজ শেষে কোলাকুলি 
করবো হৃদয় ভরে।

নামাজ শেষে দু'হাত তুলে 
করবো মোনাজাত,
প্রভু যেন ক্ষমা করে 
আমার দেহের নাপাক।

ঈদের খুশি করবো বিলি 
ধনী গরিব ভুলে,
অসহায়কে ভালোবেসে 
বুকে নিবো তুলে।

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮