Sobar Desh | সবার দেশ মুহাম্মদ মনিরুজ্জামান


প্রকাশিত: ১৪:৫২, ২৬ মার্চ ২০২৫

কবিতা

গ্লানি থেকে জন্ম নেবে গর্ব

গ্লানি থেকে জন্ম নেবে গর্ব
ছবি: সবার দেশ

আমাদের শিশুদের কান্নাগুলো বোমার শব্দের
সাথে সেঁটে দিয়ে যাচ্ছি
তাদের অশ্রুপাতের লোনাজল অন্নহীন
হাড়ির ভেতর রেখে যাচ্ছি
ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়িগুলোতে এঁকে দিয়ে যাচ্ছি 
রক্তের আল্পনা
সাদা কাফনে আবৃত সারি সারি মৃতদেহগুলো 
রেখে যাচ্ছি আকাশের নিলাভ সামিয়ানার নিচে।

তোমাদের ঘুম ভাঙলে, চৈতন্য ফিরে এলে কোনোদিন 
ধোঁয়ার কুণ্ডলিরুদ্ধ বাতাসের কণ্ঠ থেকে
কান পেতে ভালো করে শুনে নিও, 
আমাদের শিশুদের কান্না, রক্ত, ক্ষুধা, শব্দ
আর শবদেহগুলো কেবল বলছে-
"আমরা তোমাদের ভাই ছিলাম। আমরা দুর্বল
ছিলাম, আমরা মজলুম ছিলাম। তবু আমাদেরও
অধিকার ছিলো তোমাদের মতোই বেঁচে থাকার
অথচ তোমরা আমাদের জন্য কিছুই করোনি
কিছুই করোনি।

তোমাদের সামর্থের সিংহদ্বারে এই গ্লানি একদিন
আগুন জ্বালাবে। গ্লানি থেকে জন্ম নেবে গর্ব
বিশ্বাস থেকে বেরোবে বারুদ। আর সেদিন
পবিত্র মসজিদুল আকসার সোনালি গম্বুজের চূড়ায়
তোমাদের হতে কেউ উড়াবে বিজয়ের পতাকা
জোছনার পাপড়িতে লিখিত হবে স্বাধীন ফিলিস্তিন।

২৫-০৩-২০২৫

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের
রাজধানীতে এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩
সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী জড়িত!
আ.লীগ নেতার সেমিনারের অনুমতি দেয়নি দিল্লি
সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
এনবিআরের ৬৮ কর্মকর্তার একযোগে বদলি
গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!