Sobar Desh | সবার দেশ হুমায়রা ঝুমু

প্রকাশিত: ০৩:০৩, ২২ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৭:০৯, ২২ ডিসেম্বর ২০২৪

তোমারই রাকা

তোমারই রাকা
ছবি: সবার দেশ

তোমার নীল বর্ণ পদ্ম চোখে, তাকালেই আমি হয়ে যাই অসংযমী
আমি নষ্ট হয়ে যাই, লীলাময়ী নৃত্যে চঞ্চলা হয় আমার মেখলা,
তোমার পৌষালী রাতের সবুজ মখমলি জানালায়,
আমি কাঁচ ভেদে প্রবেশ করি
পূর্ণ চন্দ্রিমার আভা হয়ে অনিন্দ্য জ্বালায়।।
তুমি গভীর ঘুমে আচ্ছন্ন শীতের নকঁশীতে জড়িয়ে,
জলপরীদের স্বপ্নে বিভোর,
আমি মুক্তো হয়ে সুপ্ত আলিঙ্গনে --
তোমার বুকের বা পাশে ছুঁয়ে যাই অথবা আপাদমস্তক আলতো করে,

চাঁদের দ্বিতীয়া তিথির মতো জোসনা বাসর সাজাই সংগোপনে,
তুমি জানতেও পারো না আমায় ---
বলো যদি ভালোবাসো ভয় কি তাহলে সহমরণে??
যদি ভাঙ্গা বীণায় সুর লহরীতে না পারো উঠাতে সুরের ঝংকার
সেই গান কি থাকে বলো কারো স্মরণে?
এসো এই প্লাবন থেকে আমরা করি চাষ বরো, আমন,
আমাদের হৃদয় জুড়ে থাকুক
বারোমাসি নবান্ন
এক মুঠো আলোর সন্ধানী আমি
দাও ভুলিয়ে এই বিষাদ --
হে, আমার অন্তিম কামনা বাসনার চিত্ত অভিলাষ সাধ,
তোমার ওই প্রদীপ শিখা জ্বালিয়ে,

উত্তাপিত করো এই ভগ্নহৃদয় খানি।।
কতদিন এই চোখ ভীষণ খরায় বৃষ্টি শুন্য?
আমি তোমার প্রভা, কানন বালা
নিশির শিশির চাই যে আমি ;
বুঝে কি নেবে এই পত্র লিখা শুধু তোমারই জন্য।।

তোমার ললাটে লেপটে দিলাম
আমার প্রেম স্পর্শী জলকণা,
আজ করব নিবেদন আমায়,
পরশ্রীকাতরতা ভুলে করো আয়োজন পুষ্পসজ্জা বিছানা 
তুমি আমারি থেকো সখা আমি তোমারি রাকা।।

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ইশরাক শপথ ভঙ্গ করেছেন, দাবি জামায়াতের
ইয়েমেনে বাস্তুচ্যুত ২ লাখ ৩০ হাজারের বেশি মানুষ
ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী
বাংলাদেশের দাপুটে শুরু, নেপালকে হারালো ৩৩-২০ গোলে
মাদকবিরোধী অভিযানে নতুন ঘোষণা ইশরাকের, এবার বাঁশের লাঠি
ইশরাকের উচিত পার্থের পদত্যাগ দাবি করা: হাসনাত
আসুসের নতুন গেমিং ল্যাপটপ উন্মোচন
মৃত্যুর আগে ভিডিওতে শিক্ষকের নাম, শার্শায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
সচিবালয়ে বড় রদবদল, সাত সচিবের দফতর বদল
ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, তিনি বললেন ‘গুজব’
আকাশে খুলে গেলো এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণে রোগীর মৃত্যু
একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
ঢাকায় ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পেতে সিভিতে মিথ্যা তথ্য পুতুলের
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ভয়াবহ দাঙ্গা, গ্রেফতার ১৮০০
১১ ম্যাচে ৪৮ গোল, অপ্রতিরোধ্য বার্সেলোনা