Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:০০, ২২ মে ২০২৬

আপডেট: ২২:০১, ২২ মে ২০২৬

ভায়োলেন্স চাপিয়ে দিলে পাল্টা জবাব দিতে বাধ্য হবো: আসিফ মাহমুদ

ভায়োলেন্স চাপিয়ে দিলে পাল্টা জবাব দিতে বাধ্য হবো: আসিফ মাহমুদ
ছবি: সংগৃহীত

সহযোদ্ধাদের ওপর হামলার ঘটনার জেরে কঠোর প্রতিক্রিয়ার ইঙ্গিত দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, সরকারি দল যদি সহিংসতার পথ বেছে নেয়, তাহলে তারাও পাল্টা অবস্থান নিতে বাধ্য হবেন।

শুক্রবার (২২ মে) বিকেলে জাতীয় প্রেসক্লাব-এ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ থেকে প্রায় দেড় হাজার মানুষের এনসিপিতে যোগদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বক্তব্যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সরকারি দল যদি ভায়োলেন্স চায়, সেটা যে আমাদের থেকে ভালো কেউ পারবে না, তা ২৪-এর গণঅভ্যুত্থানেই আমরা দেখিয়ে দিয়েছি। আমাদের সহযোদ্ধাদের ওপর যারা হামলা করেছে, তাদের আজ রাতের মধ্যেই গ্রেফতার করতে হবে।

তিনি আরও বলেন, 

যদি হামলাকারীদের গ্রেফতার না করা হয় এবং আপনারা ভায়োলেন্সের পথ বেছে নেন, তাহলে আমরাও ভায়োলেন্স বেছে নিতে বাধ্য হবো।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আরিফুল ইসলাম আদিব। তিনি বলেন, অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতেও দেশে ধর্ষণ ও নিপীড়নের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে, যা নারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।

আরিফুল ইসলাম আদিব বলেন, এসব ঘটনা প্রমাণ করছে যে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র এখনও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। এজন্য রাষ্ট্রীয় পর্যায়ে আরও কঠোর ও বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ
ভারতের ‘তেলাপোকা’ সীমান্ত পেরিয়ে পাকিস্তানে!
পদত্যাগ করছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড
ঝিকরগাছায় মিম হত্যা মামলায় ৫ জন আটক
বর্তমান থানাগুলো মধ্যযুগীয় বর্বরতার নিদর্শন: নাসীরুদ্দিন পাটওয়ারী
ছাত্রী হলের দেয়ালে আপত্তিকর ছবি, তদন্ত কমিটি গঠন
নাসীরউদ্দিন পাটওয়ারীর ওপর ছাত্রদল-যুবদলের পরিকল্পিত হামলা
যশোরে পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার
অবৈধ অভিবাসীদের সঙ্গে বিয়ে নিষিদ্ধের পক্ষে ফ্রান্সে জোরালো জনমত
এক দিনে চট্টগ্রামে তিন শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ২
নাসীরুদ্দিন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দিন পাটওয়ারীর মামলা নেয়ায় থানা ঘেরাও বিএনপির
ঝিনাইদহ থানায় হামলার অভিযোগ এনসিপির, উত্তপ্ত পরিস্থিতি
ভায়োলেন্স চাপিয়ে দিলে পাল্টা জবাব দিতে বাধ্য হবো: আসিফ মাহমুদ
খুলনা আদালত প্রাঙ্গণে ধর্ষণ মামলার দুই আসামিকে গুলি করে হত্যা
নাসীরুদ্দিন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা