Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০০, ৬ মে ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক চূড়ান্ত, শেষ হচ্ছে যুদ্ধ!

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক চূড়ান্ত, শেষ হচ্ছে যুদ্ধ!
ছবি: সংগৃহীত

উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনা ও সংঘাতের অবসান ঘটিয়ে যুদ্ধ পরিস্থিতি শেষ করতে একটি সমঝোতা স্মারক চূড়ান্ত করার পথে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। আন্তর্জাতিক গণমাধ্যম  অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, দুই পক্ষই এক পাতার একটি চূড়ান্ত সমঝোতা নথি (মেমোরেন্ডাম) নিয়ে প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

প্রতিবেদনে পাকিস্তানের মধ্যস্থতাকারী সূত্র, দুইজন মার্কিন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে জানানো হয়, সমঝোতা স্মারকটি এখন শেষ ধাপের আলোচনায় রয়েছে। মধ্যস্থতাকারীদের ভাষ্য অনুযায়ী, আমরা খুব শিগগিরই এটি শেষ করতে যাচ্ছি, আমরা খুব কাছাকাছি পৌঁছে গেছি।

সূত্রগুলো বলছে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বিশ্বাস করছে, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানে একটি সংক্ষিপ্ত সমঝোতা নথি চূড়ান্ত করার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। এর আগে হরমুজ প্রণালিতে চলমান মার্কিন নৌ-মিশন ‘প্রজেক্ট ফ্রিডম’ও সাময়িকভাবে স্থগিত করা হয়।

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ইরানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়ার অপেক্ষায় রয়েছে যুক্তরাষ্ট্র। এসব প্রতিক্রিয়া চূড়ান্ত সমঝোতা প্রক্রিয়াকে আরও এগিয়ে নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতর বা হোয়াইট হাউস।

বিশ্লেষকদের মতে, যদি এ সমঝোতা বাস্তবায়িত হয়, তাহলে তা শুধু উপসাগরীয় অঞ্চলের উত্তেজনাই কমাবে না, বরং বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় ধরনের স্বস্তি আনতে পারে। তবে চূড়ান্ত চুক্তি বাস্তবায়ন নিয়ে এখনো অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি।

আসছে বিস্তারিত...

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পশ্চিমবঙ্গে শুভেন্দুর ঘনিষ্ঠ সহকারীকে গুলি করে হত্যা
জনগণের বিশ্বাসই রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ: প্রধানমন্ত্রী
পদত্যাগ করবো না, বরখাস্ত করুন: মমতা
দোষ প্রমাণ হলে ৭ বছরের কারাদণ্ড হতে পারে নাসিরের
ইরানের শর্ত মেনেই চুক্তি করছে যুক্তরাষ্ট্র!
এবার বাড়লো লঞ্চভাড়াও
সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নার আর নেই
আন্দামানে ট্রলারডুবি, শতাধিক বাংলাদেশিসহ নিখোঁজ ২৬৪
‘কামব্যাক কমরেড’— মির্জা আব্বাসকে নাসীরুদ্দিন পাটওয়ারী
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, ফিরছেন ঈদের আগেই
ইস্টার্ণ রিফাইনারি চালু হচ্ছে আজ
ছাতকে আওয়ামী নেতার পছন্দের চালককে বাঁচাতে মরিয়া এসিল্যান্ড
অপহরণ করে চাঁদা আদায়ের অভিযোগে যশোরে তিনজন আটক
দ্বিতীয় বিয়েতে কেন বেশি সুখী হন অনেকে? জানালো গবেষণা
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পথে মৌলবাদী শুভেন্দু
মূল্যস্ফীতি ছাড়ালো ৯ শতাংশ, নিত্যপণ্যের চাপ
হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, বাড়ছে উদ্বেগ
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক চূড়ান্ত, শেষ হচ্ছে যুদ্ধ!
লন্ডনের ফুটপাতে আইসক্রিম হাতে ‘নির্ভার’ পাপন