Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৮, ১৭ এপ্রিল ২০২৬

অনুমতি ছাড়া হজের চেষ্টায় গুনতে হবে জরিমানা

অনুমতি ছাড়া হজের চেষ্টায় গুনতে হবে জরিমানা
ফাইল ছবি

বৈধ অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হজ পারমিট ছাড়া কেউ হজ করার চেষ্টা করলে কিংবা অবৈধভাবে অন্য কাউকে হজে অংশ নিতে সহায়তা করলে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা গুনতে হবে।

নতুন এ বিধিনিষেধ আগামী ১৮ এপ্রিল থেকে জিলহজের ১৪ তারিখ পর্যন্ত কার্যকর থাকবে। হজ মৌসুমে অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তা নিশ্চিত করা এবং পবিত্র স্থানগুলোর শৃঙ্খলা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বৈধ হজ পারমিট ছাড়া কেউ হজ পালন বা হজের চেষ্টা করলে তাকে সর্বোচ্চ ২০ হাজার সৌদি রিয়াল জরিমানা দিতে হবে। একই জরিমানা প্রযোজ্য হবে সে সব ভিজিট ভিসাধারীদের ক্ষেত্রেও, যারা নিষিদ্ধ সময়ে মক্কায় প্রবেশ করবেন বা সেখানে অবস্থান করবেন। 

সবচেয়ে কঠোর শাস্তি রাখা হয়েছে তাদের জন্য, যারা অবৈধ হজযাত্রীদের সহায়তা করেন। কেউ যদি ভিজিট ভিসা ব্যবস্থা করে দেন, পরিবহন দেন, হোটেল বা বাসস্থানের ব্যবস্থা করেন কিংবা অন্যভাবে অবৈধ হজে সহায়তা করেন, তাহলে তার বিরুদ্ধে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল জরিমানা আরোপ করা হবে। অপরাধের সংখ্যা অনুযায়ী এই অঙ্ক আরও বাড়তে পারে। 

এছাড়া, অবৈধভাবে মক্কায় প্রবেশকারী বা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থানকারীদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। তাদের ওপর পরবর্তী ১০ বছরের জন্য সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ করা হতে পারে। অবৈধ হজযাত্রী পরিবহনে ব্যবহৃত যানবাহন আদালতের নির্দেশে বাজেয়াপ্তও করা হতে পারে। 

সৌদি কর্তৃপক্ষ বলছে, হজের পবিত্রতা, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কোনো অনিয়ম বরদাশত করা হবে না। তাই নির্ধারিত নিয়ম মেনে বৈধ অনুমতি নিয়েই হজ পালনের আহ্বান জানানো হয়েছে।

সূত্র: গালফ নিউজ

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া, থাকছে টি-টোয়েন্টিও
৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার
হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসতে পারে ইসরায়েল-লেবানন: ট্রাম্প
অবসরের ইঙ্গিত মির্জা ফখরুলের, মহাসচিব পদে ‘পরিবর্তনের’ আভাস
এপ্রিল–মে জ্বালানি চাহিদা মেটাতে প্রস্তুত দেশ: জ্বালানি প্রতিমন্ত্রী
ইলিয়াস আলী নিখোঁজের ১৪ বছর
শার্শায় স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে
যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯ দিনেও উদ্ধার নেই
যুদ্ধবিরতির ঘণ্টা পেরোতেই লঙ্ঘনের অভিযোগ, লেবাননে ফের গোলাবর্ষণ
ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে নিম্নমুখী তেলের দাম
না ফেরার দেশে বাণিজ্যসচিব মাহবুবুর রহমান
সিরিয়া থেকে শেষ সামরিক ঘাঁটিও গুটালো যুক্তরাষ্ট্র
ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান যাবেন ডোনাল্ড ট্রাম্প!
আজ হজ ফ্লাইট শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
জায়মার হাতে খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিংয়ের অনুমতি
অনুমতি ছাড়া হজের চেষ্টায় গুনতে হবে জরিমানা
সংসদে জামায়াত সুশৃঙ্খল ও দায়িত্বশীল ভূমিকা রাখছে: স্পিকার হাফিজ
মুজিবনগর দিবস আজ
১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের
লেবানন-ইসরায়েল ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের
এনসিপিতে যোগ দিচ্ছেন জুলাই আন্দোলনের নেতারা
খালেদা-তারেক গ্রেফতারে চাপ ছিলো দুই সম্পাদকের
ফ্রান্সে অভিবাসন ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস