Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৩, ৬ মে ২০২৬

আপডেট: ১৬:৩৪, ৬ মে ২০২৬

ভাইরাল ছবিতে নতুন আলোচনা

লন্ডনের ফুটপাতে আইসক্রিম হাতে ‘নির্ভার’ পাপন

লন্ডনের ফুটপাতে আইসক্রিম হাতে ‘নির্ভার’ পাপন
ছবি: সংগৃহীত

এক সময় দেশের ক্রিকেটের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের একজন ছিলেন নাজমুল হাসান পাপন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) দীর্ঘ এক যুগেরও বেশি সময় নেতৃত্ব দেয়া এ সাবেক সভাপতি এখন দেশের বাইরে অনেকটাই নীরব ও আড়াল জীবন কাটাচ্ছেন। 

এবার লন্ডনের রাস্তায় আইসক্রিম হাতে তার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনায় এসেছে তার বর্তমান জীবনযাপন।

মঙ্গলবার মধ্যরাতে ওলিউল্লাহ নোমান নামে এক ব্যক্তি ছবিটি পোস্ট করলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। ছবিতে দেখা যায়, লন্ডনের একটি ফুটপাতে বসে বেশ স্বাভাবিক ও নির্ভার ভঙ্গিতে আইসক্রিম খাচ্ছেন নাজমুল হাসান পাপন।

এক সময়ের দাপুটে ক্রীড়া সংগঠক ও সাবেক সংসদ সদস্যকে এমন সাধারণ পরিবেশে দেখে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে সময়ের নির্মম পরিবর্তন হিসেবে দেখছেন, আবার কেউ তার দীর্ঘ ক্রিকেট প্রশাসনের সময়কার নানা স্মৃতিচারণ করছেন।

২০১২ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর সভাপতি হিসেবে দায়িত্ব নেন নাজমুল হাসান পাপন। টানা এক যুগের বেশি সময় দেশের ক্রিকেট প্রশাসনের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। তবে ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর তার প্রভাবশালী অধ্যায়ের অবসান ঘটে। একই বছরের ২১ আগস্ট লন্ডন থেকেই বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগপত্র পাঠান তিনি। এরপর থেকেই যুক্তরাজ্যে অবস্থান করছেন।

গত দুই বছরে সোশ্যাল মিডিয়ায় লন্ডনের বিভিন্ন সুপারশপ, সড়ক কিংবা জনসমাগমস্থলে তার উপস্থিতির কিছু ছবি ছড়িয়ে পড়লেও এবারের ছবিটি বিশেষভাবে আলোচনায় এসেছে। কারণ, এতে সাবেক এ প্রভাবশালী ক্রীড়া সংগঠককে অনেকটাই নির্লিপ্ত ও ব্যক্তিগত মুহূর্তে দেখা গেছে।

পাপনের বিদায়ের পর দেশের ক্রিকেট প্রশাসনেও বড় ধরনের পরিবর্তন আসে। তার পর ফারুক আহমেদ প্রায় আট মাস বিসিবির সভাপতির দায়িত্ব পালন করেন। পরে ২০২৫ সালের মে মাসে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল বোর্ডের নেতৃত্বে আসেন এবং নির্বাচনের মাধ্যমে সভাপতি হন। সর্বশেষ ২০২৬ সালের ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ অ্যাডহক কমিটি গঠন করলে বর্তমানে অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তামিম ইকবাল।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পশ্চিমবঙ্গে শুভেন্দুর ঘনিষ্ঠ সহকারীকে গুলি করে হত্যা
জনগণের বিশ্বাসই রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ: প্রধানমন্ত্রী
পদত্যাগ করবো না, বরখাস্ত করুন: মমতা
দোষ প্রমাণ হলে ৭ বছরের কারাদণ্ড হতে পারে নাসিরের
ইরানের শর্ত মেনেই চুক্তি করছে যুক্তরাষ্ট্র!
এবার বাড়লো লঞ্চভাড়াও
সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নার আর নেই
আন্দামানে ট্রলারডুবি, শতাধিক বাংলাদেশিসহ নিখোঁজ ২৬৪
‘কামব্যাক কমরেড’— মির্জা আব্বাসকে নাসীরুদ্দিন পাটওয়ারী
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, ফিরছেন ঈদের আগেই
ইস্টার্ণ রিফাইনারি চালু হচ্ছে আজ
ছাতকে আওয়ামী নেতার পছন্দের চালককে বাঁচাতে মরিয়া এসিল্যান্ড
অপহরণ করে চাঁদা আদায়ের অভিযোগে যশোরে তিনজন আটক
দ্বিতীয় বিয়েতে কেন বেশি সুখী হন অনেকে? জানালো গবেষণা
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পথে মৌলবাদী শুভেন্দু
মূল্যস্ফীতি ছাড়ালো ৯ শতাংশ, নিত্যপণ্যের চাপ
হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, বাড়ছে উদ্বেগ
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক চূড়ান্ত, শেষ হচ্ছে যুদ্ধ!
লন্ডনের ফুটপাতে আইসক্রিম হাতে ‘নির্ভার’ পাপন