Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:০৭, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

সংবিধান সংস্কার পরিষদের শপথে আজ যাচ্ছে না বিএনপি: সালাহউদ্দিন

সংবিধান সংস্কার পরিষদের শপথে আজ যাচ্ছে না বিএনপি: সালাহউদ্দিন
ফাইল ছবি

সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আজ শপথ নিচ্ছে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানে দলের অবস্থান তুলে ধরে তিনি বলেন, সংবিধান সংশোধনের আগে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়ার সুযোগ নেই। তার ভাষায়, আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। জাতীয় সংসদে সাংবিধানিকভাবে গৃহীত হলে এ বিষয়ে পদক্ষেপ নেয়া যাবে।

কক্সবাজার–১ আসন থেকে নির্বাচিত এ বিএনপি নেতা আরও জানান, দলীয় চেয়ারম্যানের পক্ষ থেকেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে, একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত বিএনপির সংসদ সদস্যদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আলাদা কোনও শপথে অংশ নিচ্ছেন না তারা।

বিষয়টি ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। বিএনপির পক্ষ থেকে ইঙ্গিত দেয়া হয়েছে, সংবিধান সংশোধন ও সংস্কার সংক্রান্ত যেকোনও সিদ্ধান্ত সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমেই চূড়ান্ত হওয়া উচিত।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মন্ত্রিসভায় শপথের ডাক পেলেন যারা
শপথ নিলেন এনসিপির এমপিরা
মব সৃষ্টির আগেই তিতাস ছাড়ুন— ইউএনওকে এমপি সেলিম ভূঁইয়ার হুমকি
সংবিধান সংস্কার পরিষদে শপথ নিলো জামায়াত, কক্ষ ছাড়লেন রুমিন
শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপির এমপিরা
শপথ নিলেন জামায়াতের এমপিরা, পাল্টালেন সিদ্ধান্ত
জুলাই সনদ ও অভ্যুত্থানের সঙ্গে গাদ্দারি করলো বিএনপি: সারজিস
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত তারেক রহমান
সংবিধান সংস্কার পরিষদের শপথে আজ যাচ্ছে না বিএনপি: সালাহউদ্দিন
শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত এমপিরা
ইউনূসকে বেছে নিয়েছিলো গণঅভ্যুত্থানের নেতারা: মির্জা ফখরুল
রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের জন্মদিন আজ
তারেক রহমানের স্বপ্নযাত্রায় নতুন বাংলাদেশ
হাসিনা ইস্যুতে ভারত-বাংলাদেশ সম্পর্ক থামবে না: দ্য হিন্দুকে মির্জা ফখরুল
কারওয়ান বাজারের আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে
জিইউকে মাদকাসক্ত কেন্দ্রে যুবককে অমানবিক নির্যাতন
ধামইরহাটে খাসির নামে কুকুরের মাংস বিক্রির কসাই আটক