Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৮, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১১:৩৭, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

হুঁশিয়ারি তাহেরের

বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিলে জামায়াত কোনও শপথই নেবে না

বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিলে জামায়াত কোনও শপথই নেবে না
ফাইল ছবি

সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শপথ না নিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী-র নবনির্বাচিত সংসদ সদস্যরাও কোনও শপথ নেবেন না বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমকে দেয়া বক্তব্যে তিনি বলেন, দুপুর ১২টায় জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের সময় নির্ধারিত রয়েছে এবং তারা সেখানে উপস্থিত থাকবেন। তবে বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়, তাহলে জামায়াতের সদস্যরা কোনও শপথ গ্রহণ করবেন না।

তাহেরের ভাষায়, 

বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেন, জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যরা কোনও শপথই নেবেন না। কারণ তারা মনে করেন, সংস্কারবিহীন সংসদ অর্থহীন।

এর আগে সংসদ সচিবালয় ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন করে। তবে বিএনপি ইতোমধ্যে জানিয়েছে, তারা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে না।

এ অবস্থায় দুই বড় দলের ভিন্ন অবস্থান ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মন্ত্রিসভায় শপথের ডাক পেলেন যারা
শপথ নিলেন এনসিপির এমপিরা
মব সৃষ্টির আগেই তিতাস ছাড়ুন— ইউএনওকে এমপি সেলিম ভূঁইয়ার হুমকি
সংবিধান সংস্কার পরিষদে শপথ নিলো জামায়াত, কক্ষ ছাড়লেন রুমিন
শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপির এমপিরা
শপথ নিলেন জামায়াতের এমপিরা, পাল্টালেন সিদ্ধান্ত
জুলাই সনদ ও অভ্যুত্থানের সঙ্গে গাদ্দারি করলো বিএনপি: সারজিস
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত তারেক রহমান
সংবিধান সংস্কার পরিষদের শপথে আজ যাচ্ছে না বিএনপি: সালাহউদ্দিন
শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত এমপিরা
ইউনূসকে বেছে নিয়েছিলো গণঅভ্যুত্থানের নেতারা: মির্জা ফখরুল
রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের জন্মদিন আজ
তারেক রহমানের স্বপ্নযাত্রায় নতুন বাংলাদেশ
হাসিনা ইস্যুতে ভারত-বাংলাদেশ সম্পর্ক থামবে না: দ্য হিন্দুকে মির্জা ফখরুল
কারওয়ান বাজারের আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে
জিইউকে মাদকাসক্ত কেন্দ্রে যুবককে অমানবিক নির্যাতন
ধামইরহাটে খাসির নামে কুকুরের মাংস বিক্রির কসাই আটক