Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০২:১৭, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০২:১৮, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপ

সবার আগে সুপার এইটে দক্ষিণ আফ্রিকা

সবার আগে সুপার এইটে দক্ষিণ আফ্রিকা
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে সবার আগে সুপার এইট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম-এ লক্ষ্য তাড়ায় অধিনায়ক এইডেন মার্করাম-এর বিস্ফোরক ইনিংসে অনায়াস জয় পায় প্রোটিয়ারা।

লকি ফার্গুসনের বলে ডিপ মিড উইকেটের ওপর দিয়ে ডেভিড মিলারের ছক্কায় জয় নিশ্চিত হলেও দক্ষিণ আফ্রিকার ডাগআউটে ছিল না বাড়তি উচ্ছ্বাস। তবে সে শটেই দলটি এবারের আসরে টানা তৃতীয় জয় তুলে নিয়ে প্রথম দল হিসেবে সুপার এইটে জায়গা করে নেয়।

টস হেরে আগে ব্যাট করে নিউজিল্যান্ড ২০ ওভারে ৭ উইকেটে তোলে ১৭৫ রান। মার্ক চ্যাপম্যান করেন সর্বোচ্চ ৪৮, ড্যারিল মিচেল ৩২ এবং ফিন অ্যালেন ৩১ রান যোগ করেন। দক্ষিণ আফ্রিকার হয়ে মার্কো ইয়ানসেন ৪ উইকেট নিয়ে কিউইদের গতি থামান।

জবাবে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন মার্করাম। ৪৪ বলে ৮ চার ও ৪ ছক্কায় অপরাজিত ৮৬ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। মাত্র ১৭.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৮ রান তুলে লক্ষ্য ছুঁয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। মিলার ২৪ রানে অপরাজিত ছিলেন।

রান তাড়ায় মার্করামের এ ইনিংস টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে অধিনায়কের দ্বিতীয় সর্বোচ্চ সফল চেজিং ইনিংস। ২০০৯ আসরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৮ রান করেছিলেন ক্রিস গেইল, যা এখনও শীর্ষে রয়েছে। আর কিছু রান বেশি হলে গেইলের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে দিতে পারতেন মার্করাম।

তবে ম্যাচসেরা হয়েছেন ইয়ানসেন, যিনি ব্যাটিং সহায়ক উইকেটেও ৪০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।

এর আগে কানাডা ও আফগানিস্তানকে হারিয়ে টানা তিন জয়ে গ্রুপপর্ব শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। ব্যাট ও বলের সমন্বিত পারফরম্যান্সে এবারের বিশ্বকাপে নিজেদের শক্ত বার্তাই দিল প্রোটিয়ারা।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির
সচিবালয়ে নিজ কক্ষে লাইট-এসি কমালেন প্রধানমন্ত্রী
ঈদুল ফিতরে ৭ দিনের ছুটি
৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক
৩০ হাজার খাল চিহ্নিত করতে ৩১ কোটি টাকার প্রকল্প
ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা: ওয়াশিংটন পোস্ট
খুলনায় শ্রমিক দল নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা
ইবির সহযোগী অধ্যাপককে গলা কেটে হত্যা
ইসরায়েলের দিকে ধেয়ে আসছে ইরানি ক্ষেপণাস্ত্রের বহর
ইরানের ‘ফাত্তাহ-২’ ঠেকানো প্রায় অসম্ভব
ইরানের ‘ব্যয় চাপিয়ে দেয়া’ খেলায় ধরাশায়ী ট্রাম্প-নেতানিয়াহু
ময়লার বিল ১০০ টাকার বেশি নিলেই ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসকের হুঁশিয়ারি
১০ চিকিৎসকের নিবন্ধন স্থগিত বিএমডিসির
‘যুক্তরাষ্ট্রের দাস হবো না’—স্পেনের উপ-প্রধানমন্ত্রীর কড়া বার্তা
এক টাকারও দুর্নীতি করিনি: আসিফ নজরুল
ছাত্রদলের আহ্বায়ক হামিমকে সাময়িক অব্যাহতি