Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫১, ২৬ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১০:৫২, ২৬ ডিসেম্বর ২০২৪

ফায়ারকর্মী নয়নের জানাজা অংশ নেবেন স্বরাষ্ট্র উপদেষ্টা

খুলে দেয়া হয়েছে সচিবালয়ের একটি গেট

খুলে দেয়া হয়েছে সচিবালয়ের একটি গেট
ছবি: সবার দেশ

সচিবালয়ে আগুন লাগার ঘটনায় সকাল ৯টার আগে থেকেই বিভিন্ন গেটের সামনে অবস্থান নেন এক হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারী৷ তবে নিরাপত্তার বিষয় সামনে রেখে কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি। পরে সকাল ১০টার কিছুক্ষণ আগে থেকে সচিবালয়ের ৫ নং গেট দিয়ে প্রবেশের অনুমতি দেয়া হয়।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে সচিবালয়ে প্রেসক্লাবের সামনে ও আশেপাশের এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিন দেখা যায়, সচিবালয়ে মেট্রোরেল স্টেশন থেকে শুরু করে বিদ্যুৎ ভবন, ওসমানী উদ্যান এবং খাদ্য ভবনের সামনে কর্মকর্তা-কর্মচারীরা ভিতরে প্রবেশের অপেক্ষা করছেন৷ পরে ৫নং গেট দিয়ে আগে নারী কর্মকর্তাদের সারিবদ্ধভাবে প্রবেশ করতে দওয়া হয়।

এদিকে সচিবালয়ে আগুন নেভানোর সময় ট্রাকচাপায় আহত হয়ে মারা যান ফায়ারকর্মী শোয়ানুর জামান নয়ন। মরহুমের জানাজা বাদ জোহর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হেডকোয়ার্টারে (বঙ্গবাজারের বিপরীতে) অনুষ্ঠিত হবে। জানাজায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত থাকবেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে ফায়ার সার্ভিস থেকে এ তথ্য জানানো হয়েছে।

ফায়ার ফাইটার নয়ন তেজগাঁও ফায়ার টিমের স্পেশাল ব্রাঞ্চের সদস্য ছিলেন। তার বাড়ি রংপুরের মিঠাপুকুরে। তিনি দুই বছর ধরে ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন। এছাড়া আগুন নেভানোর সময় আরেক ফায়ার কর্মী পা কেটে আঘাতপ্রাপ্ত হন বলে জানা গেছে।

সবার দেশ/এওয়াই

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ