Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪০, ২৮ এপ্রিল ২০২৫

ইতিহাস সংরক্ষণ ও পুনর্বাসনের উদ্যোগ

জুলাই গণ-অভ্যুত্থান অধিদফতর গঠন

জুলাই গণ-অভ্যুত্থান অধিদফতর গঠন
ফাইল ছবি

বাংলাদেশ সরকার জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, নিহতদের পরিবার ও আহতদের পুনর্বাসন এবং এ অভ্যুত্থানের আদর্শকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার লক্ষ্যে ‘জুলাই গণ-অভ্যুত্থান অধিদফতর’ গঠন করেছে। সোমবার (২৮ এপ্রিল ২০২৫) এ অধিদফতর গঠন করে সরকার গেজেট প্রকাশ করেছে। এর আগে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গত ১২ ডিসেম্বর ২০২৪-এ উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এ অধিদফতর প্রতিষ্ঠিত হয়েছে। অধিদফতরটি জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণ, শহীদদের পরিবার এবং আহত ছাত্র-জনতার পুনর্বাসনের পাশাপাশি এ অভ্যুত্থানের চেতনা ও আদর্শকে জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করবে।

এ অধিদফতর গঠনের প্রক্রিয়া শুরু হয় গত ২৮ ডিসেম্বর ২০২৪-এ মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভার মাধ্যমে। ওই সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আওতায় অধিদফতর গঠনের নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়, যা পরবর্তীতে উপদেষ্টা পরিষদের অনুমোদন লাভ করে।

এর আগে, ৬ জানুয়ারি ২০২৫-এ রেল ভবনে এক সংবাদ সম্মেলনে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছিলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এ অধিদফতর গঠনের পরিকল্পনা রয়েছে।

এ উদ্যোগকে জুলাই গণ-অভ্যুত্থানের তাৎপর্যকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। অধিদফতরটি ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার এই ঐতিহাসিক আন্দোলনের স্মৃতি ও আদর্শকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ