Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪০, ৩ মে ২০২৫

আপডেট: ০০:৪৩, ৩ মে ২০২৫

সিলেট-মদিনা-জেদ্দা হজ ফ্লাইট শুরু ১৪ মে

সিলেট-মদিনা-জেদ্দা হজ ফ্লাইট শুরু ১৪ মে
ফাইল ছবি

প্রথমবারের মতো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি হজ ফ্লাইট চালু হতে যাচ্ছে। আগামী ১৪ মে ৪১৯ জন হজযাত্রী নিয়ে একটি ফ্লাইট সৌদি আরবের মদিনার উদ্দেশে উড়াল দেবে। বিমানটি পরিচালনা করবে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিমানের সিলেটের ম্যানেজার শাহনেওয়াজ তালুকদার জানিয়েছেন, সিলেট থেকে পাঁচটি সরাসরি হজ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে প্রথমটি যাবে মদিনায়, বাকি চারটি ফ্লাইট ২৩, ২৫, ২৬ ও ২৯ মে সিলেট-জেদ্দা রুটে পরিচালিত হবে।

সিলেট থেকে যাচ্ছেন ২,৭০০ হজযাত্রী

আটাব সিলেট জোনের সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান খান রেজওয়ান জানান, এবারের হজে সিলেট থেকে মোট ২৭০০ মুসল্লী যাচ্ছেন। এর মধ্যে ২,০৯৫ জন সরাসরি সিলেট থেকে বিমানে হজে যাবেন, বাকিরা যাবেন ঢাকা হয়ে।

রোড টু মক্কা সুবিধা থাকছে না

‘রোড টু মক্কা’ কর্মসূচির আওতায় ঢাকাগামী হজ ফ্লাইটে দুই দেশের ইমিগ্রেশন বাংলাদেশে সম্পন্ন হলেও, সিলেট ফ্লাইটের যাত্রীদের সৌদি ইমিগ্রেশন হবে মদিনা ও জেদ্দার বিমানবন্দরে।

স্থানীয় এজেন্সির তত্ত্বাবধানে হজ কার্যক্রম

এ অঞ্চলের হজযাত্রীদের নিবন্ধন ও অন্যান্য কার্যক্রম সিলেটের তিনটি শীর্ষ হজ এজেন্সির মাধ্যমে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

এ প্রথম সিলেটবাসীদের জন্য এমন বড় পরিসরে সরাসরি হজ ফ্লাইটের সুযোগ—এটি সিলেটের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলেই মনে করছেন স্থানীয় হজ এজেন্সিগুলো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হরমুজে নির্দিষ্ট সময় ছাড়া মার্কিন সুরক্ষা সম্ভব নয়
তরুণদেরকেই দায়িত্ব নিয়ে দেশটা গড়তে হবে: প্রধানমন্ত্রী
অভিষিক্ত রাজাউল্লাহর রেকর্ডে পাকিস্তানের অবিশ্বাস্য কামব্যাক
ছাত্রশক্তির কাউন্সিল আজ, গোপন ভোটে নির্বাচিত হবে নেতৃত্ব
ব্রিকসের শীর্ষ সম্মেলন শুরু আজ
ডেঙ্গুর ভয়ংকর বিস্তার, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা
অপসংস্কৃতি জাতির ঘাড়ে চেপে বসেছে: জামায়াত আমির
আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান
৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী
ঘরে ঢুকে ছাত্রদল নেতাকে পেটালো নিষিদ্ধ ছাত্রলীগ
সৌদি জাহাজে নিষেধাজ্ঞা, শর্ত দিলো হুতি
স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগের অংশ নেয়ার সুযোগ নেই: শাহে আলম
‘হৈ হৈ, রৈ রৈ, বিএনপিরা গেলি কই’—স্লোগানে ছাত্রলীগের মিছিল
ফারাক্কার ১০৯ গেট খোলা, বাড়ছে পানি, বন্যার আভাস
ক্যারিয়ারের শুরুতেই শুনেছিলেন, ‘নাচে তুমি জিরো’
ক্ষমার আদর্শের নামে জুলাই ধুয়ে যাওয়ার পথে!
লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী
পুনর্বহালের সুযোগ নেই ৮,৭৯৬ বিডিআর সদস্যের: স্বরাষ্ট্রমন্ত্রী
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলি, ৪ নৌকা জব্দ
বিলুপ্ত হলো র‍্যাব, পাস এসআরবি বিল