Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৩, ৭ মে ২০২৫

ভারতের ‘পুশ-ইন’ অগ্রহণযোগ্য: নিরাপত্তা উপদেষ্টা

ভারতের ‘পুশ-ইন’ অগ্রহণযোগ্য: নিরাপত্তা উপদেষ্টা
ফাইল ছবি

ভারত থেকে বাংলাদেশে জোর করে মানুষ পাঠানোর ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। বুধবার (৭ মে) পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ড. খলিল বলেন, আমরা খবর পাচ্ছি, ভারত থেকে কিছু মানুষকে জোর করে বাংলাদেশে পাঠানো হচ্ছে। যদি তারা বাংলাদেশের নাগরিক হয়ে থাকে, তাহলে সঠিক কাগজপত্র দিয়ে, নিয়ম মেনে পাঠানো উচিত। এভাবে গোপনে বা জোর করে পাঠানো কোনোভাবেই ঠিক না।

বাংলাদেশ-ভারত সীমান্তে এ ধরনের ঘটনার বিষয়ে ভারত সরকারকে জানানো হয়েছে বলেও জানান তিনি। নয়াদিল্লিকে পরিষ্কারভাবে বলা হয়েছে—যদি তারা দাবি করে কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক, তাহলে তা প্রমাণ দিয়ে, নিয়ম মেনে পাঠাতে হবে।

বিজিবি জানিয়েছে, কুড়িগ্রাম ও খাগড়াছড়ি সীমান্ত দিয়ে মাত্র একদিনেই প্রায় ১০০ জনকে পুশ-ইন করা হয়েছে। কুড়িগ্রামের রৌমারী থেকে আটক ৩০ জন বলেছেন, ভারতের সীমান্তরক্ষী বিএসএফ তাদের বুধবার ভোরে বাংলাদেশে পাঠিয়ে দেয়।

ড. খলিল বলেন, আমরা প্রতিটি ঘটনার খোঁজ নিচ্ছি। যদি প্রমাণ মেলে যে তারা বাংলাদেশের নাগরিক, তাহলে আমরা গ্রহণ করবো। তবে তা নিয়ম মেনেই হতে হবে। জোর করে কাউকে ঢোকানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য