Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৯, ১৩ জুন ২০২৫

আপডেট: ১৬:১৭, ১৩ জুন ২০২৫

আলোচনা ঘিরে চলছে রাজনৈতিক হিসাব-নিকাশ

ড. ইউনূস-তারেক রহমান বৈঠক শেষ

ড. ইউনূস-তারেক রহমান বৈঠক শেষ
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল আলোচিত বৈঠক শেষ হয়েছে। শুক্রবার (১৩ জুন) বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হওয়া এই বৈঠক শেষ হয় বেলা সাড়ে ৩টার কিছু পর। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ বৈঠকটি অনুষ্ঠিত হয় লন্ডনের হোটেল ডোরচেস্টারে।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বৈঠক শেষে তারেক রহমান তার লন্ডনের বাসভবনে ফিরে গেছেন।

বৈঠক শুরুর কিছু আগে হোটেল ডোরচেস্টারে পৌঁছান তারেক রহমান। তাকে সেখানে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রেস সচিব শফিকুল আলমসহ অন্য কর্মকর্তারা।

বৈঠকে নির্বাচনের সময়সূচি, রাজনৈতিক সংস্কার এবং বিচার বিভাগের ভূমিকা—এ তিনটি বিষয় মূলত আলোচনায় উঠে আসে বলে রাজনৈতিক সূত্রগুলো ধারণা করছে। বিএনপির পক্ষ থেকে নির্বাচন এগিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যদিও বৈঠকের আনুষ্ঠানিক বিবৃতি এখনও আসেনি।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ বৈঠক বাংলাদেশের রাজনীতিতে একটি সম্ভাব্য সমঝোতার আভাস তৈরি করতে পারে। তবে তারেক রহমান ও ড. ইউনূসের একান্ত বৈঠক নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার পাশাপাশি চলছে নানা হিসাব-নিকাশও।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ