Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১০, ১৯ জুলাই ২০২৫

বিচারপতি নিয়োগে ভাইভা, স্বচ্ছতার নতুন দিগন্তে হাইকোর্ট

বিচারপতি নিয়োগে ভাইভা, স্বচ্ছতার নতুন দিগন্তে হাইকোর্ট
ফাইল ছবি

বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে এক নতুন অধ্যায় সূচিত হলো। এবারই প্রথম হাইকোর্ট বিভাগে বিচারপতি নিয়োগে প্রার্থী আইনজীবীদের সরাসরি ভাইভা নেয়া হলো। শুক্রবার (১৮ জুলাই) দিনভর চলে এ মৌখিক পরীক্ষা, যাতে অংশ নেন চূড়ান্তভাবে নির্বাচিত ৫৩ জন প্রার্থী।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল** এই ভাইভা গ্রহণ করে। বিচারপতি নিয়োগে আগে যেখানে রাজনৈতিক প্রভাব, পরিচয় ও তদবির নির্ভর করতো, এবার সেখানে এসেছে কাঠামোগত স্বচ্ছতা।

সুপ্রিম কোর্ট প্রশাসন গত ২৮ মে গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন আহ্বান করে, যা দেশের ইতিহাসে নজিরবিহীন। এতে তিন শতাধিক আবেদন জমা পড়ে। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে ৫৩ জনকে ভাইভার জন্য মনোনীত করে কাউন্সিল।

নিয়োগ প্রক্রিয়াটি পরিচালিত হচ্ছে সদ্য প্রণীত ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ–২০২৫’ অনুযায়ী গঠিত অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে। ২১ জানুয়ারি গঠিত এ কাউন্সিল এবারই প্রথম বিচারপতি পদের জন্য ভাইভা নিলো

বিচার বিভাগে এ ধরনের স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়া বিচারপতি নিয়োগের ক্ষেত্রে ভবিষ্যতের জন্য একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করল বলেই মনে করছেন সংশ্লিষ্ট আইনজীবী মহল।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প