Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৫, ২২ জুলাই ২০২৫

উত্তরায় বিমান দুর্ঘটনা: ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

উত্তরায় বিমান দুর্ঘটনা: ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট
ছবি: সংগৃহীত

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। রিটে দুর্ঘটনার বিচার বিভাগীয় তদন্তসহ নিহতদের পরিবারকে ৫ কোটি এবং আহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন জনস্বার্থে রিটটি দায়ের করেন। তাকে সহায়তা করেন আইনজীবী এ আর রায়হান। রিটে আরও কয়েকটি বিষয়ে নির্দেশনা চাওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে:

১. ট্রেনিং বিমান দুর্ঘটনার বিচার বিভাগীয় তদন্ত এবং বিমানবাহিনীর ত্রুটিপূর্ণ বিমানের সংখ্যা ও রক্ষণাবেক্ষণ পদ্ধতি সম্পর্কে তথ্য প্রকাশ।
২. রাজধানীসহ সব জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ ও ট্রেনিং বিমান উড্ডয়নের ওপর নিষেধাজ্ঞা।
৩. আহত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা।
৪. ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণ—নিহতদের পরিবারকে ৫ কোটি টাকা এবং আহতদের পরিবারকে ১ কোটি টাকা করে।
৫. দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আধুনিক যুদ্ধবিমান ক্রয়ের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান।

রিটে জনবহুল এলাকায় ঝুঁকিপূর্ণ ও পুরনো যুদ্ধবিমান ও প্রশিক্ষণ বিমান না ওড়ানোর বিষয়ে স্থায়ী নিষেধাজ্ঞাও চাওয়া হয়েছে। এখনো হাইকোর্ট রিটটি গ্রহণ করেছে কি না, সে বিষয়ে আদেশ আসেনি।

সবার দেশ/ এফও

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী