Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৫, ২৪ আগস্ট ২০২৫

খালেদা জিয়ার খোঁজে ফিরোজায় যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার খোঁজে ফিরোজায় যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

দুদিনের সরকারি সফরে ঢাকায় অবস্থানরত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আজ রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যাবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশানে ফিরোজায় ইসহাক দারের পৌঁছানোর কথা রয়েছে। খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার পাশাপাশি শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে বিশেষ ফ্লাইটে ঢাকা আসেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। দীর্ঘ ১৩ বছর পর এটি কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর।

এ সফরের অংশ হিসেবে ইসহাক দার ইতোমধ্যেই বিএনপি, জামায়াতে ইসলামি ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, আঞ্চলিক বাণিজ্য, সার্ক পুনরুজ্জীবন এবং শিক্ষা-সংস্কৃতি খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

আজ রোববার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। বৈঠক শেষে দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা
বিতর্ককে পেছনে ফেলে ‘লক আপ ২’-এর চ্যাম্পিয়ন শ্রেয়া কালরা
পতনের আগেই স্বজনদের নিরাপদে সরিয়ে নেন হাসিনা
জুলাই স্মৃতি জাদুঘর উন্মুক্ত; অনলাইনে টিকিট কাটবেন যেভাবে
বাবরের নেতৃত্বে দাপুটে জয় পাকিস্তানের, সিরিজ শেষ সমতায়
পথ হারালে জুলাই জাদুঘরে এসে আবার পথ খুঁজে নেবো: ড. ইউনূস
জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’ নিয়ে দুঃখ প্রকাশ
জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর ছাত্রদলের হামলা
হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক
সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে জীবন দেবোব: জামায়াত আমির
খুনি হাসিনাকে বক্তব্যের সুযোগ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা
সাকিবের মাগুরার বাড়িতে হামলা, ভাঙচুর
গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণকেই ফিরিয়ে দিতে হবে: নাহিদ
আবু সাঈদের ছবি ছাড়া কোনও প্রামাণ্যচিত্র নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই ডকুমেন্টারিতে বিকৃতি, ক্ষমা চেয়ে সংশোধনের ঘোষণা মন্ত্রীর
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাইযোদ্ধাকে মারধর করে বের করে দিলো বিএনপি