Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় গ্রিডে যুক্ত হলো ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস

জাতীয় গ্রিডে যুক্ত হলো ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
ছবি: সংগৃহীত

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসফিল্ড থেকে জাতীয় গ্রিডে নতুনভাবে প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে এ নতুন স্তরের গ্যাস জাতীয় গ্রিডে সংযুক্ত করা হয়।

রশিদপুর গ্যাসফিল্ডের ডেপুটি জেনারেল ম্যানেজার সুমন বিকাশ দাস জানান, নতুন স্তর থেকে নিয়মিতভাবে প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ সম্ভব হবে।

এর আগে পেট্রোবাংলার পরিচালক (অপারেশন) রফিকুল ইসলাম রবিবার দিবাগত রাতে আনুষ্ঠানিকভাবে গ্যাস সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুল জলিল প্রামাণিক এবং বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল হক উপস্থিত ছিলেন।

গ্যাসফিল্ড কর্তৃপক্ষ জানায়, বাপেক্স গত ১২ জুলাই কূপটিতে অনুসন্ধান কার্যক্রম শুরু করে। প্রায় ৭৩ কোটি টাকা ব্যয়ে সংস্কারকাজ শেষে গত ৫ সেপ্টেম্বর নতুন স্তরে গ্যাসের সন্ধান মেলে। বাপেক্স ও সিলেট গ্যাস ফিল্ডস যৌথভাবে কাজটি সফলভাবে সম্পন্ন করার পর জাতীয় গ্রিডে গ্যাস সংযোগ দেওয়া সম্ভব হয়।

নতুন স্তর থেকে আগামী ১০ বছরে প্রায় ২৫ দশমিক ৫৫ বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি উপজাত হিসেবে কনডেনসেটও পাওয়া যাবে।

বর্তমানে রশিদপুর গ্যাসফিল্ডের ১১টি কূপের মধ্যে ৭টি কূপ থেকে প্রতিদিন গড়ে ৬২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

সবার দেশ/এফএস 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান