Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২২, ২৩ সেপ্টেম্বর ২০২৫

জাতিসংঘে ড. ইউনূসের অংশগ্রহণ

ট্রাম্প-ইউনূস সাক্ষাৎ নৈশভোজে: পররাষ্ট্র উপদেষ্টা

ট্রাম্প-ইউনূস সাক্ষাৎ নৈশভোজে: পররাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

জাতিসংঘের ৮০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার রাতে বাংলাদেশ সময় তিনি নিউইয়র্কের উদ্দেশে রওনা হন, সফর সঙ্গী হিসেবে আছেন অন্তর্বর্তী সরকারের ৬ উপদেষ্টা এবং বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা।

স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধান উপদেষ্টা। ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে তিনি ভাষণ দেবেন। সফর সঙ্গী ও নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, ভাষণে প্রধান উপদেষ্টা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কার্যক্রম, পদক্ষেপ ও এজেন্ডা তুলে ধরবেন। ২৭ সেপ্টেম্বর তিনি অভিবাসীদের সমাবেশে বক্তব্য রাখবেন। এছাড়া জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেজ, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফসহ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করবেন।

বিশেষভাবে উল্লেখযোগ্য, নৈশভোজে দেখা হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। এবারের সাধারণ পরিষদের প্রতিপাদ্য: ‘Better Together: Eighty Years and More for Peace, Development and Human Rights।’

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮