Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৮, ১১ অক্টোবর ২০২৫

আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত: স্বরাষ্ট্র উপদেষ্টা

আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে এবং তা আরও উন্নতির পথে রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় সাভারের আশুলিয়ায় বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে বৌদ্ধ ধর্মের ঐতিহ্যবাহী ‘কঠিন চীবর দান উৎসব’ এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 

দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন আগের তুলনায় অনেক ভালো। বিভিন্ন অপরাধ দমনে আমরা ধারাবাহিক সাফল্য পাচ্ছি। সামনে এটি আরও উন্নত হবে বলে আশা করছি।

সম্প্রতি উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ প্রসঙ্গে এনসিপি নেতা নাহিদের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে জাহাঙ্গীর আলম সংক্ষিপ্তভাবে বলেন, আপনার প্রশ্ন আপনি করতে পারেন, যার যার প্রশ্ন সে করতে পারে। তবে এ বিষয়ে তিনি আর কোনও মন্তব্য করতে রাজি হননি।

দুর্গাপূজার সময় অসুরের প্রতিমার মুখে দাড়ি লাগানোর ঘটনায় সাংবাদিকরা প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, 

এ ঘটনায় ৭০০ জনেরও বেশি ব্যক্তির বিরুদ্ধে ইতোমধ্যে সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়াও চলছে। যারা এ অপকর্মে জড়িত, খুব দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।

বৌদ্ধ ধর্মীয় অনুশাসনের প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, বৌদ্ধ ধর্মের মূলনীতি হলো অহিংসা, সাম্য, মৈত্রী ও প্রীতি। এ নীতিতেই সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। বুদ্ধের শিক্ষা মানুষকে মৈত্রীপরায়ণ, ক্ষমাশীল ও নির্মোহ হতে শেখায়। মানুষ মানুষকে শ্রদ্ধা করবে, সম্মান করবে — এটাই বুদ্ধের বার্তা।

তিনি আরও বলেন, বৌদ্ধ ধর্মের পঞ্চশীল বা পাঁচটি মৌলিক নীতি মানবজীবনকে সুনীতিপরায়ণ করে তোলে। এসব গুণাবলির চর্চা সমাজে অন্যায়, অবিচার, অপরাধ ও দুর্নীতি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বর্তমান অন্তর্বর্তী সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সম্পূর্ণ বদ্ধপরিকর। আশ্বিনী পূর্ণিমা থেকে কার্তিকী পূর্ণিমা পর্যন্ত দেশের সব বৌদ্ধবিহারে মাসব্যাপী কঠিন চীবর দান উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি বলেন, আমরা চাই, সকল ধর্মের মানুষ নিরাপদে, স্বাধীনভাবে ও শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করুক। এটাই বাংলাদেশকে মানবিক ও সহিষ্ণু রাষ্ট্র হিসেবে বিশ্বের সামনে প্রতিষ্ঠিত করবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মিঠামইনে কুপিয়ে হত্যা বিএনপি নেতা জাহাঙ্গীরকে
দুর্দান্ত প্রত্যাবর্তনে ফাইনালে আর্জেন্টিনা
সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: প্রধানমন্ত্রী
আজ জুলাই শহীদ দিবস: রাষ্ট্রীয় শোক পালন
জামায়াতে যোগ দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর
ডিসেম্বরে ফিরলে বিমানবন্দরে গ্রেফতার, রায় কার্যকর হবে: নাহিদ
মার্কিন সিনেটে ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ
কাশিয়ানীতে বিএনপি নেতাদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলা
মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড ঝুঁকিতে
ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই
ফ্রান্সকে কাঁদিয়ে স্বপ্নের ফাইনালে স্পেন
নরসিংদীতে ২ মাসের শিশুর পা ভেঙ্গে দিলো আপন চাচি!
ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’
বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, ঢুকলেই গ্রেফতার: আইনমন্ত্রী