Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৯, ১৬ অক্টোবর ২০২৫

আপডেট: ০১:২৯, ১৬ অক্টোবর ২০২৫

৪৩তম বিসিএসের যোগ্য প্রার্থীদের মধ্যে থেকে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১১১ প্রধান শিক্ষক নিয়োগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১১১ প্রধান শিক্ষক নিয়োগ
ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে অস্থায়ী ভিত্তিতে ১১১ জনকে নিয়োগ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বুধবার (১৫ অক্টোবর) মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনটি জারি করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ডা. ফাহিম ইকবাল জাগীরদার। এতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হলেও পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে স্থান না পাওয়া প্রার্থীদের মধ্য থেকে এ নিয়োগ দেয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১৪ সালের একটি স্মারকের ভিত্তিতে অনুমোদিত এ নিয়োগে প্রার্থীদের দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ দেয়া হয়েছে। বেতন নির্ধারণ করা হয়েছে সরকারি বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেড-১২ (১১,৩০০–২৭,৩০০ টাকা) স্কেলে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্তদের প্রথম দুই বছর শিক্ষানবিশ হিসেবে দায়িত্ব পালন করতে হবে। এ সময়ে কেউ অযোগ্য বিবেচিত হলে কোনো কারণ দর্শানো ছাড়াই চাকরি থেকে অপসারণ করা যাবে। শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে শেষ হলে বিধি অনুযায়ী চাকরি স্থায়ী করা হবে।

এছাড়া, নিয়োগপ্রাপ্তদের মেধাতালিকা অনুযায়ী জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে। কেউ বাংলাদেশের নাগরিক নন এমন ব্যক্তির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলে বা প্রতিশ্রুতিবদ্ধ হলে নিয়োগ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে। চাকরি সরকারের বিদ্যমান বিধি-বিধান অনুযায়ী পরিচালিত হবে এবং ভবিষ্যতে প্রণীত নতুন নীতিমালাও প্রযোজ্য হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষকদের চার বছরের মধ্যে প্রাথমিক শিক্ষকদের মৌলিক প্রশিক্ষণ (বিটিপিটি) সম্পন্ন করতে হবে। মিথ্যা বা ভুয়া সনদ জমা দিলে নিয়োগ বাতিলের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিয়োগপ্রাপ্তদের আগামী ১০ নভেম্বরের মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে নির্দেশ দেয়া হয়েছে। নির্ধারিত সময়ে যোগ না দিলে নিয়োগ আদেশ বাতিল হিসেবে গণ্য হবে। যোগদানপত্র সংশ্লিষ্ট উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে জমা দিতে হবে। অফিসার প্রত্যয়নপত্র প্রদানের পর বিদ্যালয়ে যোগদানের দিনই চাকরিতে যোগদানের তারিখ হিসেবে ধরা হবে।

নিয়োগকৃত শিক্ষকদের বেতন-ভাতা সরকারি ‘প্রাথমিক বিদ্যালয়সমূহ’ খাত (কোড ১২৪০২০৯০০০০০০) থেকে প্রদান করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে দ্রুত পদায়নের ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।

এ নিয়োগের মাধ্যমে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক সংকটে থাকা বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্যপদ পূরণের আশা করা হচ্ছে বলে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার