Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৪, ৩১ অক্টোবর ২০২৫

শেখ হাসিনার সাবেক পিয়নের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মামলা

শেখ হাসিনার সাবেক পিয়নের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মামলা
ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরের সাবেক আলোচিত কর্মচারী জাহাঙ্গীর আলম ওরফে পানি জাহাঙ্গীরের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানিলন্ডারিং (অর্থপাচার) মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শুক্রবার (৩১ অক্টোবর) নোয়াখালীর চাটখিল থানায় মামলাটি দায়ের করা হয় বলে সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সিআইডির প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, নোয়াখালীর চাটখিল উপজেলার এক নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সন্তান জাহাঙ্গীর আলম একসময় জাতীয় সংসদ সচিবালয়ে দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী হিসেবে কাজ করতেন। পরবর্তীতে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে তিনি স্বল্প সময়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরে ‘ব্যক্তিগত সহকারী’ হিসেবে দায়িত্ব পান। এ অল্প সময়ের মধ্যেই তিনি আর্থিকভাবে অস্বাভাবিকভাবে সমৃদ্ধ হন বলে তদন্তে উঠে এসেছে।

২০১০ সালে জাহাঙ্গীর আলম ‘স্কাই রি অ্যারেঞ্জ লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং বিকাশ ডিস্ট্রিবিউশন ব্যবসা শুরু করেন। তবে সিআইডির দাবি, এ ব্যবসা ছিল কেবল আড়াল—এর পেছনে চলত অস্বচ্ছ ব্যাংক লেনদেন ও সন্দেহজনক অর্থ প্রবাহ। কোম্পানির নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়, যেখানে ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৫৬৫ কোটিরও বেশি টাকা লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।

সিআইডি বলছে, এসব টাকার উৎসের কোনো বৈধ ব্যাখ্যা পাওয়া যায়নি। বিপুল পরিমাণ অর্থ নগদে জমা হয়েছে দেশের বিভিন্ন স্থান থেকে, যা হুন্ডি ও মানিলন্ডারিংয়ের মাধ্যমে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

সংস্থার তথ্যানুযায়ী, জাহাঙ্গীর আলম তার স্ত্রী কামরুন নাহার ও ভাই মনির হোসেনের সহযোগিতায় দীর্ঘদিন ধরে অবৈধ অর্থ লেনদেনে যুক্ত ছিলেন। ২০২৪ সালের জুন মাসে তারা যুক্তরাষ্ট্রে পালিয়ে যান এবং বর্তমানে ভার্জিনিয়া অঙ্গরাজ্যে বসবাস করছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, যুক্তরাষ্ট্রে তাদের বিনিয়োগ বা সম্পত্তি ক্রয়ের কোনো সরকারি অনুমোদন বা বৈধ উৎস পাওয়া যায়নি।

সিআইডির দাবি, ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে জাহাঙ্গীর আলম, তার স্ত্রী, ভাই এবং প্রতিষ্ঠান স্কাই রি অ্যারেঞ্জ লিমিটেড যৌথভাবে প্রায় ১০০ কোটি টাকা বিদেশে পাচার করেছেন।

সংস্থাটি জানিয়েছে, এ অপরাধচক্রের পূর্ণাঙ্গ নেটওয়ার্ক শনাক্ত করতে ও বিদেশে পাচারকৃত অর্থের উৎস অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে। পাশাপাশি দেশ-বিদেশে তাদের সম্পদ জব্দ এবং সহযোগীদের গ্রেপ্তারের জন্যও অভিযান চলছে।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আরও কয়েকটি অর্থনৈতিক অপরাধের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। সিআইডির মতে, তিনি সরকারি চাকরির সীমিত আয় ছাড়াও অস্বাভাবিকভাবে সম্পদশালী হয়ে ওঠেন—যার কোনো হিসাব তিনি দিতে পারেননি।

সবার দেশ/এফও 
 

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা