Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৯, ৮ নভেম্বর ২০২৫

শেখ হাসিনার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর জবাবদিহি জরুরি: প্রেস সচিব

শেখ হাসিনার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর জবাবদিহি জরুরি: প্রেস সচিব
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রাজনৈতিক দলগুলোকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে স্পষ্ট ও দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শেখ হাসিনার ব্যাপারে সবাইকে স্পষ্ট বক্তব্য দিতে হবে।

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘নির্বাচনী ইশতেহারে প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক সেমিনারে এ আহ্বান জানান তিনি। শফিকুল আলম বলেন, শেখ হাসিনা আজও বলেছেন, জুলাই আন্দোলনের সব কর্মী সন্ত্রাসী। ১৮ কোটি মানুষকে সন্ত্রাসী বলে ক্ষমতায় আসতে চায় আওয়ামী লীগ। দেশের মানুষকে হত্যাযজ্ঞ করতে চায়। এ ধরনের পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোকে শক্ত অবস্থান নিতে হবে।

জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গে তিনি জানান, সারাদেশে নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ও উপদেষ্টামণ্ডলীর সদস্যরা নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ করছেন। নির্বাচনের বিষয়ে কোনো সংশয় নেই।

সংস্কার প্রসঙ্গে প্রেস সচিব বলেন, মানুষ সুশাসন চায়, তবে তা একদিনে প্রতিষ্ঠা সম্ভব নয়। বিভিন্ন দেশে সংস্কার প্রক্রিয়া দীর্ঘ সময় ধরে চলে। নির্বাচনের পরও সংলাপ চালানো যেতে পারে। নেপালে এমন সংস্কার কার্যকর হতে নয় বছর লেগেছিল।

গণভোট সংক্রান্ত ইস্যুতে তিনি বলেন, যদি রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নেবে। অনেকে বলছেন জুলাই চার্টার প্রণয়নের সময় কৃষক, নারী ও শ্রমিকদের সঙ্গে কথা হয়নি। কিন্তু রাজনৈতিক দলগুলোই তো এ মানুষদের প্রতিনিধিত্ব করে। জুলাই চার্টারে সব বিষয়ই অন্তর্ভুক্ত আছে।

নারী ও শ্রমিকদের প্রতিনিধিত্ব নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো নিজেরাই সব শ্রেণি-পেশার প্রতিনিধিত্ব করে এবং চার্টারেও সেই ভারসাম্য রয়েছে।

সবার দেশ/এফও 
 

শীর্ষ সংবাদ:

লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ
কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত ৫
পাঁচ দিনেই বিদায় ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়ার!
মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট