Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০১, ৩ ডিসেম্বর ২০২৫

উৎসবমুখর নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে: প্রধান উপদেষ্টা

উৎসবমুখর নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে: প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

আগামী ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও জাতির গর্বের নির্বাচন হিসেবে উপস্থাপনের অঙ্গীকার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৩ ডিসেম্বর) সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডাব্লিউসি)–২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

ড. ইউনূস বলেন, এ নির্বাচন হবে দেশের রাজনৈতিক সংস্কৃতির একটি নতুন মাইলফলক। গণতান্ত্রিক ভবিষ্যৎকে শক্তিশালী করার জন্য সব পক্ষের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

এনডিসি ও এএফডাব্লিউসি কোর্স সম্পন্নকারী সামরিক ও অসামরিক কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বছরব্যাপী কঠোর পরিশ্রম, গবেষণা ও কৌশলগত প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন ও রাষ্ট্রীয় সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে জাতীয় নিরাপত্তা, ভূরাজনীতি, জলবায়ু ঝুঁকি ও মানবিক সঙ্কট মোকাবিলায় দক্ষ নেতৃত্ব তৈরিতে ন্যাশনাল ডিফেন্স কলেজ একটি উৎকর্ষতার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

দেশের নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা ও জাতীয় সংকট মোকাবিলায় সশস্ত্র বাহিনীর অবদানের প্রশংসা করে ড. ইউনূস বলেন, বাংলাদেশের সামরিক বাহিনী দেশের গর্ব। শান্তিরক্ষা মিশনে সাফল্য ও অভ্যন্তরীণ সংকটে দ্রুত সাড়া দেয়ার সক্ষমতা আন্তর্জাতিক অঙ্গনেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

অনুষ্ঠানে তিনি বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং দেশবাসীর কাছে তার জন্য দোয়া চান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান