Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫০, ২ নভেম্বর ২০২৫

জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু, প্রথম টিজার প্রকাশ 

জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু, প্রথম টিজার প্রকাশ 
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬–এর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। রোববার (২ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার যাচাইকৃত (ভেরিফায়েড) ফেসবুক পেজে প্রকাশিত হয় নির্বাচনী ক্যাম্পেইনের প্রথম টিজার ভিডিও।

৪৮ সেকেন্ডের এ টিজারে গুম ও বিডিআর হত্যাকাণ্ড তদন্ত কার্যক্রমের সমন্বয়ক ক্যাপ্টেন (অব.) ড. খান সুবায়েল বিন রফিককে দেখা যায়। তিনি ভিডিও বার্তায় বলেন, 

ফেব্রুয়ারি ২০২৬-এ উৎসবমুখর পরিবেশে আমরা সবাই ভোট দিতে যাবো। সে নির্বাচনের মধ্য দিয়েই দেশের মালিকানা ফিরে পাবে দেশের জনগণ।

টিজারের ক্যাপশনে উল্লেখ করা হয়, জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এর ক্যাম্পেইন ২ নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

ভিডিওটি প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মন্তব্য করছেন, দীর্ঘ রাজনৈতিক অনিশ্চয়তা ও দ্বিধার পর নির্বাচনী টিজারের প্রকাশ গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরায় সচল হওয়ার একটি প্রতীকী সূচনা।

অন্তর্বর্তী সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, ধাপে ধাপে আরও কয়েকটি প্রচারমূলক ভিডিও ও গ্রাফিক্স প্রকাশ করা হবে, যেখানে নির্বাচন কমিশন, প্রার্থী নিবন্ধন এবং ভোটার অংশগ্রহণ নিয়ে সচেতনতামূলক বার্তা দেয়া হবে।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা
বিতর্ককে পেছনে ফেলে ‘লক আপ ২’-এর চ্যাম্পিয়ন শ্রেয়া কালরা
পতনের আগেই স্বজনদের নিরাপদে সরিয়ে নেন হাসিনা
জুলাই স্মৃতি জাদুঘর উন্মুক্ত; অনলাইনে টিকিট কাটবেন যেভাবে
বাবরের নেতৃত্বে দাপুটে জয় পাকিস্তানের, সিরিজ শেষ সমতায়
পথ হারালে জুলাই জাদুঘরে এসে আবার পথ খুঁজে নেবো: ড. ইউনূস
জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’ নিয়ে দুঃখ প্রকাশ
জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর ছাত্রদলের হামলা
হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক
সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে জীবন দেবোব: জামায়াত আমির
খুনি হাসিনাকে বক্তব্যের সুযোগ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা
সাকিবের মাগুরার বাড়িতে হামলা, ভাঙচুর
গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণকেই ফিরিয়ে দিতে হবে: নাহিদ
আবু সাঈদের ছবি ছাড়া কোনও প্রামাণ্যচিত্র নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই ডকুমেন্টারিতে বিকৃতি, ক্ষমা চেয়ে সংশোধনের ঘোষণা মন্ত্রীর
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাইযোদ্ধাকে মারধর করে বের করে দিলো বিএনপি