Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৯, ১৩ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০০:৩৯, ১৩ ডিসেম্বর ২০২৫

হাদির পরিবারকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস প্রধান উপদেষ্টার

হাদির পরিবারকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস প্রধান উপদেষ্টার
ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার পর তার পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগ করলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৯টার দিকে হাদির বড় ভাই ওমর বিন হাদির সঙ্গে অনুষ্ঠিত হয় এ জরুরি ফোনালাপ।

টেলিফোনে প্রধান উপদেষ্টা জানান, ওসমান হাদির ওপর হামলার ঘটনা উপদেষ্টা পরিষদকে গভীরভাবে উদ্বিগ্ন ও ব্যথিত করেছে। তিনি বলেন, এটি অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগজনক ঘটনা। আমরা বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেখছি।

হামলার পরপরই কয়েকজন উপদেষ্টাকে সঙ্গে নিয়ে নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তিনি একটি জরুরি বৈঠক করেছেন বলেও জানান প্রফেসর ইউনূস। বৈঠকে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের জন্য কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।

চিকিৎসা নিয়ে সরকারের পূর্ণ দায়িত্ব

ফোনালাপে প্রধান উপদেষ্টা বলেন, হাদির চিকিৎসার যাবতীয় ব্যয় সরকার বহন করবে। দেশে-বিদেশে যেখানে প্রয়োজন হয়, সেখানেই তার জন্য সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করা হবে। তিনি জানান, হাদির জীবনের প্রশ্নে কোনও দ্বিধা নেই—রাষ্ট্র তার পাশে আছে।

তিনি আরও বলেন, 

হাদি আমাদের সবার অত্যন্ত প্রিয়, স্নেহের মানুষ। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি। আল্লাহ চাইলে তিনি আবার আমাদের মাঝে ফিরবেন।

দেশজুড়ে আলোচিত এ হামলার পর হাদির পরিবারও প্রধান উপদেষ্টার আশ্বাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে। নিরাপত্তা বাহিনী ইতোমধ্যে বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং হামলাকারীদের শনাক্তে তৎপরতা জোরদার করেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা