Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৮, ১২ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৯:২১, ১২ ডিসেম্বর ২০২৫

হাদির মাথা থেকে গুলি অপসারণ, নেয়া হচ্ছে এভারকেয়ারে

হাদির মাথা থেকে গুলি অপসারণ, নেয়া হচ্ছে এভারকেয়ারে
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মাথা থেকে অস্ত্রোপচারের মাধ্যমে গুলি বের করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) ঢামেকে তাকে দেখে এসে এ তথ্য জানান আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গুলিবিদ্ধ হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত অ্যাম্বুলেন্সে এভারকেয়ার হাসপাতালে নেয়ার প্রস্তুতি চলছে। ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বলেন, রোগীকে আপাতত স্থিতিশীল করে উন্নত সেবা প্রদানের লক্ষ্যে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে শুক্রবার বিকেলে ওসমান হাদিকে অপারেশন থিয়েটারে লাইফ সাপোর্টে নেয়া হয়। পরিচালক আসাদুজ্জামান জানান, 

রোগী যখন হাসপাতালে আসে তখন থেকেই অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায় ছিলেন। সিটিস্ক্যানে তার মাথার ভেতরে গুলি শনাক্ত হয়। পরে জরুরি অস্ত্রোপচারে গুলি অপসারণ করা হয়।

শুক্রবার জুমার নামাজের পর নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে বিভিন্ন মসজিদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ওসমান হাদি। দুপুরে বিজয়নগর কালভার্ট রোড দিয়ে রিকশায় যাওয়ার সময় হেলমেট পরা দুইজন মোটরসাইকেল আরোহী কাছে এসে তাকে লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়। তার সহকর্মী মিসবাহ জানান, সবকিছু মুহূর্তের মধ্যে ঘটে যায়। আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৭ নভেম্বরের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি, কাজে ফিরছেন শ্রমিকরা
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে
বাংলাদেশকে অভিবাসনের গন্তব্য করতে চান স্পিকার
ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারদের রায়, শুরু পতনের অধ্যায়
সেন্টমার্টিনে আজ থেকে চলবে ৩ পর্যটকবাহী জাহাজ
নিশো-মেহজাবীনের ‘অপলক’
মেসি-রোনালদোসহ ২৬ তারকা ভোটযুদ্ধের মহড়ায়
ছুরিকাঘাতে জামায়াত নেতা আক্তারুজ্জামানের ছেলে গুরুতর আহত
মেঘনা বিএনপির কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
ট্রাম্পকে ময়লার পাত্রে ফেললো ইরানি দূতাবাসের ভিডিও
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
তিতাসে নতুন দুই কূপ, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস
আমেরিকানরা ‘বিরক্ত’ হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প
গাজীপুর-সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়
কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নারীসহ নিহত ৪
আওয়ামী প্রেতাত্মা হাসানুজ্জামানকে দুদকের মহাপরিচালক নিয়োগ