Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৯, ১২ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৮:৩৯, ১২ ডিসেম্বর ২০২৫

পুরোনো হুমকির অভিযোগ আবার আলোচনায়

হাদিকে দেখতে ঢামেকে নাহিদ ইসলাম

হাদিকে দেখতে ঢামেকে নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ছুটে গেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। 

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে তিনি ঢামেকের জরুরি বিভাগে পৌঁছে চিকিৎসকদের কাছ থেকে হাদির সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন।

এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা ওসমান হাদির ওপর গুলিবর্ষণ করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দুপুর ২টা ৩৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থার অবনতি হওয়ায় নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এদিকে হামলার ঘটনা পুরোনো একটি অভিযোগকে আবার সামনে নিয়ে এসেছে। গত ১৩ নভেম্বর ওসমান হাদি অভিযোগ করেছিলেন, তিনি হত্যার হুমকি পাচ্ছেন। তিনি দাবি করেছিলেন যে বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট দিয়ে তাকে বারবার ভয়ভীতি দেখানো হচ্ছে। সেদিন রাতেই ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি লিখেছিলেন, গত তিন ঘণ্টায় আমার নম্বরে লীগের খুনিরা অন্তত ৩০টি বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে।

ওসমান হাদির পুরোনো অভিযোগ ও বর্তমান হামলার ঘটনার মিল থাকায় রাজনৈতিক অঙ্গনে নতুন প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে। নির্বাচনী পরিবেশের নিরাপত্তা, প্রার্থীদের সুরক্ষা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি নিয়ে আলোচনা আরও তীব্র হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী