Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১১, ১৩ ডিসেম্বর ২০২৫

হাদির পরিবারের পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান

হাদির পরিবারের পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান
ছবি: সংগৃহীত

ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে লড়ছেন মৃত্যুর সঙ্গে। 

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে সেখানে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি হাদির ছোট ভাই ওমর বিন হাদি এবং ছোট বোনের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। এ সময় বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন ও ডা. আমানুল্লাহও সঙ্গে ছিলেন।

শুক্রবার জুমার নামাজের পর বিজয়নগর কালভার্ট রোড এলাকায় রিকশাযোগে নির্বাচনি প্রচারণায় যাওয়ার সময় মোটরসাইকেলে এসে দুই মুখোশধারী যুবক খুব কাছ থেকে ওসমান হাদির মাথায় গুলি করে। কাছের সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনাটি স্পষ্টভাবে ধরা পড়ে। গুরুতর আহত অবস্থায় পথচারী ও সহকর্মীরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ঢামেক সূত্র জানায়, গুলিটি হাদির মাথার ডান দিক দিয়ে ঢুকে বাম পাশ দিয়ে বের হয়ে গেলেও কয়েকটি ধাতব খণ্ড মস্তিষ্কের ভেতরে রয়ে গেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। দীর্ঘ কয়েক ঘণ্টার অস্ত্রোপচারের পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

চিকিৎসকেরা জানিয়েছেন, হাদির অবস্থা এখনও শঙ্কামুক্ত নয়; লাইফ সাপোর্টেই তাকে রাখা হয়েছে। গুরুতর এ অবস্থায় ডা. জুবাইদা রহমানের উপস্থিতি পরিবারকে কিছুটা হলেও মানসিক সান্ত্বনা দিয়েছে বলে জানা গেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা