Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৩, ১৬ ডিসেম্বর ২০২৫

আকাশে লাল-সবুজের গৌরব

প্যারাস্যুটিংয়ে সর্বাধিক পতাকা হাতে বাংলাদেশের বিশ্ব রেকর্ড

প্যারাস্যুটিংয়ে সর্বাধিক পতাকা হাতে বাংলাদেশের বিশ্ব রেকর্ড
ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবসকে স্মরণীয় করে রাখতে সর্বাধিক জাতীয় পতাকা হাতে প্যারাস্যুটিং প্রদর্শনের মাধ্যমে নতুন এক বিশ্ব রেকর্ড গড়েছে বাংলাদেশ। লাল-সবুজের এ ব্যতিক্রমী অর্জন বিজয় দিবসের উৎসবকে এনে দেয় ভিন্ন মাত্রা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও পুরোনো বিমানবন্দরসংলগ্ন প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উদ্যোগে এই বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে টিম বাংলাদেশের ৫৪ জন দক্ষ প্যারাট্রুপার অংশ নেন। তারা প্রত্যেকে জাতীয় পতাকা হাতে আকাশ থেকে অবতরণ করেন।

স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই প্যারাস্যুটিং প্রদর্শনীতে একসঙ্গে সর্বাধিক পতাকা ব্যবহারের মাধ্যমে বিশ্ব রেকর্ডটি স্থাপিত হয়। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এটি বিশ্বের ইতিহাসে প্রথমবারের মতো এতসংখ্যক প্যারাট্রুপারের একযোগে জাতীয় পতাকা হাতে প্যারাস্যুটিং প্রদর্শন।

এ ঐতিহাসিক আয়োজন সরাসরি প্রত্যক্ষ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার পাশাপাশি বিভিন্ন সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর ফ্লাইপাস্ট মহড়া। বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান ও হেলিকপ্টার আকাশে কসরত প্রদর্শনের মাধ্যমে বিজয় দিবসের আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলে।

এ বিশ্ব রেকর্ড ও সামরিক প্রদর্শনী বিজয় দিবসে দেশের সামরিক সক্ষমতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের শক্তিশালী বার্তা তুলে ধরে বলে মন্তব্য করেছেন আয়োজক ও দর্শনার্থীরা।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা
বিতর্ককে পেছনে ফেলে ‘লক আপ ২’-এর চ্যাম্পিয়ন শ্রেয়া কালরা
পতনের আগেই স্বজনদের নিরাপদে সরিয়ে নেন হাসিনা
জুলাই স্মৃতি জাদুঘর উন্মুক্ত; অনলাইনে টিকিট কাটবেন যেভাবে
বাবরের নেতৃত্বে দাপুটে জয় পাকিস্তানের, সিরিজ শেষ সমতায়
পথ হারালে জুলাই জাদুঘরে এসে আবার পথ খুঁজে নেবো: ড. ইউনূস
জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’ নিয়ে দুঃখ প্রকাশ
জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর ছাত্রদলের হামলা
হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক
সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে জীবন দেবোব: জামায়াত আমির
খুনি হাসিনাকে বক্তব্যের সুযোগ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা
সাকিবের মাগুরার বাড়িতে হামলা, ভাঙচুর
গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণকেই ফিরিয়ে দিতে হবে: নাহিদ
আবু সাঈদের ছবি ছাড়া কোনও প্রামাণ্যচিত্র নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই ডকুমেন্টারিতে বিকৃতি, ক্ষমা চেয়ে সংশোধনের ঘোষণা মন্ত্রীর
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাইযোদ্ধাকে মারধর করে বের করে দিলো বিএনপি