তরুণদের রক্ষা করলেই দেশ রক্ষা পাবে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীর প্রতি আবেগঘন আহ্বান জানিয়ে বলেছেন, আমাদের তরুণদের রক্ষা করতে পারলেই সবাই রক্ষা পাবে, রক্ষা পাবে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। তিনি বলেন, যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে তারা খুব ভালো করেই বুঝে গেছে—এ অস্ত্রহীন, ভীতিহীন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দাঁড়ানো তরুণরাই তাদের পুনরুত্থানের পথে সবচেয়ে বড় বাধা।