Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৩, ৫ জানুয়ারি ২০২৬

আপডেট: ০০:৩৩, ৫ জানুয়ারি ২০২৬

গুম কমিশনের চূড়ান্ত প্রতিবেদন 

জীবিত ফেরায় শীর্ষে জামায়াত-শিবির, নিখোঁজে বিএনপি

জীবিত ফেরায় শীর্ষে জামায়াত-শিবির, নিখোঁজে বিএনপি
প্রতীকি ছবি

অন্তর্বর্তী সরকারের গঠিত গুম সংক্রান্ত ‘কমিশন অব ইনকোয়ারি’ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে বলপূর্বক গুমকে সরাসরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার হাতে প্রতিবেদনটি তুলে দেন কমিশনের সদস্যরা।

কমিশনের তথ্যমতে, এখন পর্যন্ত গুম সংক্রান্ত মোট ১ হাজার ৯১৩টি অভিযোগ জমা পড়ে। যাচাই-বাছাই শেষে এর মধ্যে ১ হাজার ৫৬৯টি অভিযোগ কমিশনের সংজ্ঞা অনুযায়ী ‘গুম’ হিসেবে বিবেচিত হয়েছে। এসব ঘটনার মধ্যে ২৮৭টি মামলা ‘মিসিং অ্যান্ড ডেড’ ক্যাটাগরিতে পড়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, কমিশনের বিশ্লেষণে স্পষ্টভাবে উঠে এসেছে—বলপূর্বক গুমের পেছনে রাষ্ট্রীয় শক্তি ও রাজনৈতিক উদ্দেশ্য সক্রিয় ছিলো।

কমিশনের ভাষায়,

আমরা যে ডেটা সংগ্রহ করেছি, তা স্পষ্টভাবে প্রমাণ করে—গুম একটি পলিটিক্যালি মোটিভেটেড ক্রাইম।

রাজনৈতিক বিভাজনের চিত্র

প্রতিবেদন অনুযায়ী, গুমের শিকার হয়ে যারা জীবিত ফিরে এসেছেন, তাদের মধ্যে—

  • ৭৫ শতাংশ জামায়াত-শিবিরের নেতাকর্মী
  • ২২ শতাংশ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী

অন্যদিকে, যারা এখনো নিখোঁজ রয়েছেন, তাদের মধ্যে—

  • ৬৮ শতাংশ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী
  • ২২ শতাংশ জামায়াত-শিবিরের নেতাকর্মী

এ পরিসংখ্যান রাজনৈতিক গুমের ক্ষেত্রে একটি গভীর ও অসম বাস্তবতাকে সামনে এনেছে—যেখানে জীবিত ফেরার ক্ষেত্রে জামায়াত-শিবির এগিয়ে থাকলেও, দীর্ঘমেয়াদি নিখোঁজের শিকার হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভুক্তভোগী বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রশ্নের মুখে রাষ্ট্রীয় জবাবদিহিতা

গুম কমিশনের এ প্রতিবেদন বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হচ্ছে। মানবাধিকার লঙ্ঘন, নিরাপত্তা বাহিনীর ভূমিকা এবং রাজনৈতিক প্রতিহিংসার প্রশ্নে এ প্রতিবেদন নতুন করে বিচার, জবাবদিহিতা ও রাষ্ট্রীয় সংস্কারের দাবি উসকে দিলো বলে মনে করছেন বিশ্লেষকরা।

এখন দেখার বিষয়—এ প্রতিবেদনের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার আইনি ও রাজনৈতিকভাবে কী পদক্ষেপ নেয়, নাকি এটি আগের বহু কমিশনের মতোই কাগজে-কলমে সীমাবদ্ধ থেকে যায়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কোলকাতার পূজামণ্ডপে পদদলনে নিহত ২০, যেভাবে ঘটলো দুর্ঘটনা
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার: প্রধানমন্ত্রী
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স: বাণিজ্যমন্ত্রী
ফ্যামিলি কার্ডে তালাক বন্ধ হয়েছে: চিফ হুইপ
বিক্ষোভে উত্তাল প্যারিস, আটক শতাধিক
হৃদয় ভেঙে দিয়েছে, মায়ের আর্তনাদ সহ্য করতে পারছি না-তৌসিফ মাহবুব ও ইরফান সাজ্জাদ
পুলিশে আসছে বড় নিয়োগ, ২৪৬৭৭ পদ সৃষ্টির উদ্যোগ
বনানীতে ‘জলজ’ থিমে দুর্গোৎসব
ফিফা সভাপতি ঢাকায় আসছেন আজ
অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক, উঠেছে আইনি প্রশ্ন
শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩
ছাত্রদলনেতা হত্যায় দণ্ডিতরাও যুবদলের কমিটিতে, বিতর্কিত অর্ধশতাধিক
রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ক্লিনটন-ওবামার বিরুদ্ধে চাইলেই বড় পদক্ষেপ নিতে পারি: ট্রাম্প
গাজীপুরে ইবনে সিনার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গণভোটের রায় বাস্তবায়নসহ এনসিপির তিন দাবি
রাজনীতিবিদরা ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ বিকৃত করে লিখেছে: স্পিকার
বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি
রিসোর্টের আগুনে একই পরিবারের ৬ জন নিহত