Sobar Desh | সবার দেশ মো. নুরুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ০১:২৮, ৩ ডিসেম্বর ২০২৫

দুই চোরাকারবারি আটক

ধামইরহাট–পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে বিপুল মাদক উদ্ধার

ধামইরহাট–পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে বিপুল মাদক উদ্ধার
ছবি: সবার দেশ

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) নওগাঁ ও জয়পুরহাট সীমান্তজুড়ে পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং দুই চোরাকারবারিকে আটক করেছে। চোরাচালান রোধে বিজিবির এ টানা অভিযান সীমান্ত এলাকায় উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

প্রথম অভিযান: লকমাগ্রামে ৪৯ বোতল কাশির সিরাপ

১ ডিসেম্বর রাত ১২টা ৩০ মিনিটে কড়িয়া বিওপির টহল কমান্ডার নায়েক মো. আব্দুর রহিমের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৭৮ এমপি থেকে প্রায় ৩০০ গজ অভ্যন্তরে লকমাগ্রামে অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪৯ বোতল নেশাজাতীয় কাশির সিরাপ জব্দ করা হয়। সিজারের মূল্য ১৯,৬০০ টাকা।
বিজিবি জানায়, উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।

দ্বিতীয় অভিযান: কাটনা গ্রামে ট্যাপেন্টাডলসহ এক যুবক আটক

একই দিনে সকাল ১০টা ৩০ মিনিটে বস্তাবর বিওপির টহল কমান্ডার সুবেদার মো. সুলতান খানের নেতৃত্বে অভিযান চালানো হয় জয়পুরহাট সীমান্তবর্তী কাটনা গ্রামে। অভিযানে ২১ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চোরাকারবারি মো. মাসুদ রানা (৩০)–কে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলেই তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন (মামলা নং–১৪, তারিখ ১ ডিসেম্বর ২০২৫)। সিজারের মূল্য ৪,২০০ টাকা।

তৃতীয় অভিযান: পাড়ইল গ্রামে মোটরসাইকেলসহ এক ব্যক্তি আটক

১ ডিসেম্বর দুপুর ১টা ৩০ মিনিটে কড়িয়া বিওপির আরেক টহল দল পাড়ইল গ্রামে অভিযান চালায়। অভিযানে ২ বোতল কাশির সিরাপ, একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও নগদ ২,৫৭৫ টাকা সহ মো. সোহেল (৩৪)–কে আটক করা হয়। সিজারের মোট মূল্য ১,৮৩,৩৭৫ টাকা। তবে টহল দলের উপস্থিতি টের পেয়ে আরও একজন চোরাকারবারি পালিয়ে যায়। আটক ব্যক্তিকে এবং জব্দ মালামালকে ধামইরহাট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

বিজিবির কঠোর অবস্থান

পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন (পিবিজিএম, পিবিজিএমএস) জানান, নওগাঁ–জয়পুরহাট সীমান্তে গরু ও মাদক পাচার, অবৈধ পারাপার ও চোরাচালান বন্ধে বিজিবির অভিযান আরও জোরদার করা হচ্ছে এবং এ তৎপরতা অব্যাহত থাকবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী