Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৯, ৬ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২১:৫৯, ৬ ফেব্রুয়ারি ২০২৬

হাদি হত্যার তদন্তে জাতিসংঘে চিঠি পাঠাচ্ছে সরকার

হাদি হত্যার তদন্তে জাতিসংঘে চিঠি পাঠাচ্ছে সরকার
ছবি: সংগৃহীত

শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে পরিচালনার উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। এ লক্ষ্যে আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) জাতিসংঘের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সরকারের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিবৃতিতে বলা হয়, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। এ হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের স্বার্থে জাতিসংঘের অধীনে তদন্ত পরিচালনার আইনগত দিকগুলো গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে। এ পর্যালোচনার ধারাবাহিকতায় রোববার জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশ একটি সংবেদনশীল রাজনৈতিক সময় অতিক্রম করছে। এ অবস্থায় সবাইকে ধৈর্য, সংযম ও দায়িত্বশীল আচরণ বজায় রাখার আহ্বান জানিয়েছে সরকার। বলা হয়, দেশের প্রায় ১৮ কোটি মানুষ এ নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে এবং একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরও বর্তমানে বাংলাদেশের ওপর নিবদ্ধ।

সরকারের ভাষ্য অনুযায়ী, বিদেশি বহু সাংবাদিক ও আন্তর্জাতিক পর্যবেক্ষক ইতোমধ্যে বাংলাদেশে উপস্থিত হয়েছেন। ফলে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ ঘটনাগুলো বিশ্ব সম্প্রদায়ের কাছে নিবিড়ভাবে পর্যবেক্ষিত হচ্ছে। এ প্রেক্ষাপটে হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও বিচার প্রক্রিয়া নিশ্চিত করাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা