Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫২, ২ জানুয়ারি ২০২৬

ইনকিলাব মঞ্চের অবস্থানে যান চলাচল ব্যাহত

হাদি হত্যার বিচার দাবিতে ফের উত্তাল শাহবাগ 

হাদি হত্যার বিচার দাবিতে ফের উত্তাল শাহবাগ 
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে ফের শাহবাগে অবস্থান নিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার জুমার নামাজের পর তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মিছিল নিয়ে শাহবাগে পৌঁছালে সেখানে এক পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শুক্রবার বেলা পৌনে ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিল শুরু করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। মিছিলটি শাহবাগে এসে অবস্থান নিলে আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়। এ সময় তারা হত্যার বিচার দাবিতে নানা স্লোগান দেন।

অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘তুমি কে, আমি কে, হাদি-হাদি’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘ভারত না বাংলাদেশ, বাংলাদেশ-বাংলাদেশ’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এর আগে হাদি হত্যার বিচার দাবিতে শুক্রবার দুপুরে শাহবাগে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। সংগঠনের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে বলা হয়, শাহবাগে শহীদ হাদি চত্বরে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশে যোগ দিতে দেশের জনগণের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংকির কাছে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ ডিসেম্বর তিনি মারা যান।

হাদির মৃত্যুর পর থেকেই ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা নিয়মিতভাবে শাহবাগসহ রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। তারা এ হত্যাকাণ্ডকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে অবিলম্বে জড়িতদের শনাক্ত, গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আসছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য