Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৪, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

৪২তম মৃত্যুবার্ষিকী পালন

জেনারেল ওসমানীকে মরণোত্তর ‘ফিল্ড মার্শাল’ পদে ভূষিত করার দাবি

জেনারেল ওসমানীকে মরণোত্তর ‘ফিল্ড মার্শাল’ পদে ভূষিত করার দাবি
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানী–কে মরণোত্তর ‘ফিল্ড মার্শাল’ পদে ভূষিত করার দাবি উঠেছে তার ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর রাওয়া ক্লাবের হেলমেট হলে এ অনুষ্ঠানের আয়োজন করে Retired Armed Forces Officers Welfare Association (রাওয়া)।

বক্তারা বলেন, স্বাধীনতাযুদ্ধে সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করলেও জেনারেল ওসমানী প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা থেকে বঞ্চিত হয়েছেন। এতে তার ব্যক্তিগত ক্ষতি না হলেও জাতি হিসেবে বাংলাদেশই বঞ্চিত হয়েছে। তারা বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে সামরিক ও বেসামরিক বাহিনীর মধ্যে বড় ধরনের কোনও কোন্দল দেখা যায়নি—এর অন্যতম কারণ ছিলো ওসমানীর নেতৃত্ব, ব্যক্তিত্ব ও শৃঙ্খলাবোধ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমদ বলেন, জেনারেল ওসমানী ‘ফিল্ড মার্শাল’ পদমর্যাদার যোগ্য দাবিদার। তিনি বলেন, এ সম্মান পেলে তার গৌরব বাড়বে না, বরং জাতি হিসেবে আমরা সম্মানিত হবো। তিনি আরও উল্লেখ করেন, প্রতিবেশী রাষ্ট্র ভারত ও পাকিস্তানে সেনাপ্রধানদের ‘ফিল্ড মার্শাল’ পদে ভূষিত করার নজির রয়েছে; সে তুলনায় স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী ওসমানীর কৃতিত্ব অনেক বেশি।

হাফিজউদ্দিন আহমদ বলেন, আর্মড ফোর্সেসের পক্ষ থেকে প্রতিরক্ষামন্ত্রীর কাছে—অথবা ভবিষ্যৎ সরকারের কাছে—লিখিত আবেদন জানানো যেতে পারে। প্রয়োজনে তিনি নিজেও বিষয়টি রাজনৈতিকভাবে উত্থাপন করবেন বলে জানান।

মুক্তিযুদ্ধের ইতিহাস দলীয়করণের সমালোচনা করে তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই প্রকৃত ইতিহাস বিতর্কিত করা হয়েছে এবং প্রকৃত তথ্য জনগণের সামনে উপস্থাপন করা হয়নি। তিনি দাবি করেন, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে অন্যের কৃতিত্ব স্বীকার না করার প্রবণতা রয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এটি দেশের ইতিহাসে অন্যতম সুষ্ঠু নির্বাচন। তার ভাষ্য, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের ‘সাইলেন্ট মেজরিটি’ দেশপ্রেমিক এবং গণতন্ত্রের পক্ষে দৃঢ় অবস্থানে রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজনৈতিক বিশ্লেষক ও অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন রাওয়ার চেয়ারম্যান কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হক। এছাড়া বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) এজি মাহমুদও বক্তব্য দেন।

বক্তারা সামরিক বাহিনীতে রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কারওয়ান বাজারের আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে
জিইউকে মাদকাসক্ত কেন্দ্রে যুবককে অমানবিক নির্যাতন
ধামইরহাটে খাসির নামে কুকুরের মাংস বিক্রির কসাই আটক
স্বপ্নের যাত্রার সূচনা, প্রস্তুত সংসদ
জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে কোনো ছাড় নয়: জামায়াত আমির
নোট অব ডিসেন্টের সিদ্ধান্ত গণভোটেই চূড়ান্ত: নাহিদ ইসলাম
জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার পূর্ণ বিদায়ী ভাষণ
চিঠি দিয়ে ক্ষমা চেয়ে মহিমান্বিত হলেন উপদেষ্টা
২৮ বাংলাদেশি জেলেসহ ট্রলার নিয়ে গেলো ভারতীয় কোস্টগার্ড
সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিংয়ে সাজানো ফল: মামুনুল হক
টিউলিপকে ফেরাতে প্রত্যর্পণ চাইবে ঢাকা
রাজধানীর কারওয়ান বাজারে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
হার-জিতই গণতন্ত্রের সৌন্দর্য: বিদায়ী ভাষণে প্রধান উপদেষ্টা
আরাকান আর্মির কবল থেকে মুক্ত ৭৩ জেলে
চরমোনাই পীরের বাসায় তারেক রহমান
নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন সিইসি
জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি
মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ের তাণ্ডব, নিহত ৫৯
বগুড়া-৬ ছাড়ছেন তারেক রহমান
রমজানজুড়ে খোলা থাকছে স্কুল