Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৬, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০০:৫৯, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

নোট অব ডিসেন্টের সিদ্ধান্ত গণভোটেই চূড়ান্ত: নাহিদ ইসলাম

নোট অব ডিসেন্টের সিদ্ধান্ত গণভোটেই চূড়ান্ত: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

জুলাই জাতীয় সনদ ঘিরে দীর্ঘ বিতর্কের অবসান ঘটেছে গণভোটের মাধ্যমেই—এমন দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, নোট অব ডিসেন্টের সিদ্ধান্ত গণভোটেই হয়ে গেছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়—যা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত—জুলাই সনদে স্বাক্ষর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম জানান, এনসিপি ‘নোট অব ডিসেন্ট’ বাদ রেখেই সনদে স্বাক্ষর করেছে। তবে তারা স্পষ্ট শর্ত দিয়েছে—গণভোটের রায় পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, আমরা আগে সই করিনি। পরবর্তীতে আমাদের দাবির প্রেক্ষিতে জুলাই জাতীয় সনদ আদেশ জারি করা হয়। সে আদেশের ভিত্তিতেই এবারের নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। গণভোটে জনগণের রায় সংস্কারের পক্ষে এবং ন্যায়ের পক্ষে এসেছে।

তিনি দাবি করেন, আজকের স্বাক্ষরের মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদ পূর্ণতা পেয়েছে। এখন সংস্কার পরিষদের মাধ্যমে সনদ ও গণভোটের আদেশ অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

এনসিপি আহ্বায়ক আরও বলেন, দলটি সংসদ নির্বাচনে অংশ নিয়েছে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে যাচ্ছে। এ জুলাই জাতীয় সনদ এবং সংস্কারের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করাই আমাদের প্রধান অঙ্গীকার,  বলেন তিনি।

নাহিদ ইসলাম জানান, অন্তর্বর্তী সরকারের শেষ দিনে সরকারের আমন্ত্রণে তারা যমুনায় সনদে স্বাক্ষর করতে যান। এর আগে সনদের আইনি ভিত্তি নিশ্চিত না হওয়ায় তারা স্বাক্ষর করেননি বলে উল্লেখ করেন তিনি।

এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাভেদ রাসিন, মনিরা শারমিন এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কারওয়ান বাজারের আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে
জিইউকে মাদকাসক্ত কেন্দ্রে যুবককে অমানবিক নির্যাতন
ধামইরহাটে খাসির নামে কুকুরের মাংস বিক্রির কসাই আটক
স্বপ্নের যাত্রার সূচনা, প্রস্তুত সংসদ
জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে কোনো ছাড় নয়: জামায়াত আমির
নোট অব ডিসেন্টের সিদ্ধান্ত গণভোটেই চূড়ান্ত: নাহিদ ইসলাম
জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার পূর্ণ বিদায়ী ভাষণ
চিঠি দিয়ে ক্ষমা চেয়ে মহিমান্বিত হলেন উপদেষ্টা
২৮ বাংলাদেশি জেলেসহ ট্রলার নিয়ে গেলো ভারতীয় কোস্টগার্ড
সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিংয়ে সাজানো ফল: মামুনুল হক
টিউলিপকে ফেরাতে প্রত্যর্পণ চাইবে ঢাকা
রাজধানীর কারওয়ান বাজারে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
হার-জিতই গণতন্ত্রের সৌন্দর্য: বিদায়ী ভাষণে প্রধান উপদেষ্টা
আরাকান আর্মির কবল থেকে মুক্ত ৭৩ জেলে
চরমোনাই পীরের বাসায় তারেক রহমান
নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন সিইসি
জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি
মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ের তাণ্ডব, নিহত ৫৯
বগুড়া-৬ ছাড়ছেন তারেক রহমান
রমজানজুড়ে খোলা থাকছে স্কুল