Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫০, ৫ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতির উপস্থিতিতে যা ঘটেছে, আমরা সবাই বিব্রত

গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণকেই ফিরিয়ে দিতে হবে: নাহিদ

গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণকেই ফিরিয়ে দিতে হবে: নাহিদ
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির উপস্থিতিতে জাতীয় অনুষ্ঠানে যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা সবার জন্যই বিব্রতকর। তিনি বলেন, জাতীয় দিবস ও রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলো এমনভাবে আয়োজন করতে হবে, যেখানে কোনও দলীয় ন্যারেটিভ নয়, বরং সার্বজনীন ইতিহাস ও জনগণের অবদানই প্রাধান্য পাবে।

বুধবার (৫ আগস্ট) সংসদ সচিবালয়ে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতির উপস্থিতিতে আজকে যা ঘটেছে, সেটার জন্য আমরা সবাই বিব্রত। সারাদেশের বিভিন্ন জেলায় আমরা এমন বিভাজন দেখেছি। এটা আমাদের কারও জন্যই কাম্য নয়।

তিনি বলেন, জাতীয় অনুষ্ঠানগুলো এমনভাবে পরিচালিত হওয়া উচিত, যেখানে সার্বজনীন বক্তব্য ও ইতিহাস উপস্থাপন করা হবে। এতে সব শ্রেণি-পেশা, মত ও রাজনৈতিক বিশ্বাসের মানুষ সমানভাবে নিজেদের সম্পৃক্ত এবং অংশীদার বলে অনুভব করবেন।

গণঅভ্যুত্থানের মালিক জনগণ উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, দিনশেষে এ গণঅভ্যুত্থান জনগণের। জনগণের কৃতিত্ব যেনোন জনগণকেই ফিরিয়ে দিতে পারি। তিনি বলেন, 

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস কোনও একক ব্যক্তি বা দলের নয়, এটি দেশের সাধারণ মানুষের সম্মিলিত সংগ্রামের ফল। সে ইতিহাস তুলে ধরার ক্ষেত্রেও একই অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি অনুসরণ করা প্রয়োজন।

তিনি অভিযোগ করে বলেন, জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে যদি কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের ইতিহাস বা ন্যারেটিভকে প্রাধান্য দেয়া হয়, তাহলে বিরোধী দল কিংবা ভিন্নমতের মানুষের অংশগ্রহণের পরিসর স্বাভাবিকভাবেই সংকুচিত হয়ে যায়। এতে জাতীয় ঐক্যের পরিবর্তে বিভাজন আরও বাড়তে পারে।

এনসিপির আহ্বায়ক বলেন, তারা এমন একটি রাজনৈতিক ও সামাজিক পরিবেশ গড়ে তুলতে চান, যেখানে জাতীয় দিবসগুলো দল-মতের ঊর্ধ্বে উঠে সবাই ঐক্যবদ্ধভাবে উদযাপন করতে পারবেন। জাতীয় অনুষ্ঠান যেন বিভেদের নয়, বরং ঐক্যের প্রতীক হয়ে ওঠে—এটাই হওয়া উচিত সবার লক্ষ্য।

তিনি আরও বলেন, দেশে জবাবদিহিতামূলক গণতন্ত্র প্রতিষ্ঠা করা গেলে ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে গণঅভ্যুত্থানের মূল চেতনা বাস্তবায়ন এবং জনগণের প্রত্যাশা পূরণ করাও সহজ হবে।

এর আগে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রদর্শিত একটি প্রামাণ্যচিত্রকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটে। সে ঘটনার পরিপ্রেক্ষিতেই নাহিদ ইসলাম জাতীয় অনুষ্ঠানকে আরও অন্তর্ভুক্তিমূলক ও সার্বজনীন করার ওপর গুরুত্বারোপ করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী