Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩০, ৬ মে ২০২৫

দেশনেত্রীকে স্বাগত জানাতে জনতার ঢল

দেশনেত্রীকে স্বাগত জানাতে জনতার ঢল
ছবি: সংগৃহীত

লন্ডনে দীর্ঘ চিকিৎসা শেষে আজ সকালে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল সাড়ে ১০টায় তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

বিএনপি নেত্রীকে স্বাগত জানাতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে জড়ো হচ্ছেন দলীয় নেতাকর্মীরা। বিমানবন্দর এলাকা থেকে গুলশান পর্যন্ত দীর্ঘ পথজুড়ে নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা গেছে। খালেদা জিয়ার ছবি, ব্যানার, প্লেকার্ড ও জাতীয় পতাকা হাতে নিয়ে সড়কের পাশে অবস্থান করছেন তারা।

দলের পক্ষ থেকে নেতাকর্মীদের সড়ক বন্ধ না করার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত এলাকাভিত্তিক অবস্থানের নির্দেশনা অনুসারে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাস্তায় অবস্থান নিয়েছেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপি বিমানবন্দর থেকে লো মেরিডিয়ান পর্যন্ত, ছাত্রদল লো মেরিডিয়ান থেকে খিলক্ষেত, যুবদল খিলক্ষেত থেকে র‌্যাডিসন, দক্ষিণ বিএনপি র‌্যাডিসন থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত অবস্থান নেবে।

এছাড়াও স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, ওলামা দল, তাঁতী দল, জাসাস, মৎস্যজীবী দল, পেশাজীবী সংগঠন এবং মহিলা দল নিজ নিজ নির্ধারিত সেক্টরে অবস্থান করছে।

দলীয় নেতারা জানিয়েছেন, নেত্রীর দীর্ঘ অসুস্থতার পর দেশে ফেরা কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি করেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার