Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৭, ৮ মে ২০২৫

দাবি হাসনাত আব্দুল্লাহর, দেশবিরোধী ষড়যন্ত্র চলমান

‘এ মাসেই বাংলাদেশে ২৩টি মিটিং করেছে ভারতের গোয়েন্দা সংস্থা’

‘এ মাসেই বাংলাদেশে ২৩টি মিটিং করেছে ভারতের গোয়েন্দা সংস্থা’
ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ দাবি করেছেন, মে মাসেই ভারতের গোয়েন্দা সংস্থা ও হাইকমিশন বাংলাদেশের সরকারি, বেসরকারি ও সামরিক পর্যায়ে অন্তত ২৩টি বৈঠক করেছে।

বৃহস্পতিবার (৮ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

হাসনাত লেখেন, এসব বৈঠকের উদ্দেশ্য হলো আওয়ামী লীগকে পুনর্গঠনের পথ করে দেয়া। বিচার প্রক্রিয়া ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করা হচ্ছে—যাতে এক সময় বলা যায়,আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আমাদের দায়িত্ব নয়।

তিনি আরও বলেন, যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নেই, নিষিদ্ধ করার চিন্তাও নেই—তার সঙ্গে আমরা নেই।

একই দিনে আরেকটি পোস্টে হাসনাত আগের সরকারেরও সমালোচনা করেন। তিনি বলেন, খুনিকে দেশ ছাড়ার সুযোগ দেয়া হয়, পুলিশ ধরলেও আদালত জামিন দেয়। শিরীন শারমিনকে রাষ্ট্রীয়ভাবে পাসপোর্ট করে দেয়া হয়। দ্বিতীয় ট্রাইব্যুনাল হওয়ার কথা ছিলো জানুয়ারিতে, এখন মে মাসেও শুরু হয়নি।

তিনি প্রশ্ন তোলেন, এ হচ্ছে বিচার? এ হলো ইন্টারিম সরকারের সংস্কার?

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৭ নভেম্বরের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি, কাজে ফিরছেন শ্রমিকরা
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে
বাংলাদেশকে অভিবাসনের গন্তব্য করতে চান স্পিকার
ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারদের রায়, শুরু পতনের অধ্যায়
সেন্টমার্টিনে আজ থেকে চলবে ৩ পর্যটকবাহী জাহাজ
নিশো-মেহজাবীনের ‘অপলক’
মেসি-রোনালদোসহ ২৬ তারকা ভোটযুদ্ধের মহড়ায়
ছুরিকাঘাতে জামায়াত নেতা আক্তারুজ্জামানের ছেলে গুরুতর আহত
মেঘনা বিএনপির কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
ট্রাম্পকে ময়লার পাত্রে ফেললো ইরানি দূতাবাসের ভিডিও
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
তিতাসে নতুন দুই কূপ, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস
আমেরিকানরা ‘বিরক্ত’ হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প
গাজীপুর-সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়
কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নারীসহ নিহত ৪
আওয়ামী প্রেতাত্মা হাসানুজ্জামানকে দুদকের মহাপরিচালক নিয়োগ