Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৮, ১৬ এপ্রিল ২০২৫

নিকোল চুলিকের সঙ্গে জামায়াত আমীরের বৈঠক

আগামী রমজান পর্যন্ত নির্বাচনের সময় দিলো জামায়াত

আগামী রমজান পর্যন্ত নির্বাচনের সময় দিলো জামায়াত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন। তিনি বলেন, আমরা চাই আগামী রমজানের আগেই নির্বাচন হয়ে যায়।

আমরা সবসময় নির্বাচনে অংশ নিয়েছি। কিন্তু আওয়ামী লীগ সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগের বিচার চাই, তবে সেটা হতে হবে ন্যায্য।

বুধবার (১৬ এপ্রিল) রাজধানীর গুলশানে মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান। তিনি জামায়াতের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, মার্কিন প্রতিনিধিরা আগামী নির্বাচনের সময়, আমাদের অর্থনৈতিক ও পররাষ্ট্র নীতি এবং আঞ্চলিক বিষয়ে জানতে চেয়েছেন। আমরা খোলামেলা আলোচনা করেছি। দেশ এখন একটি সংকটময় মুহূর্তে রয়েছে। আমরা ট্যাক্স বিষয়ে বিবেচনার অনুরোধ জানিয়েছি।

জামায়াত আমীরের এ বক্তব্য নির্বাচনের সময়সূচি ও রাজনৈতিক সংস্কার নিয়ে চলমান আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। আওয়ামী লীগের অতীত শাসন নিয়ে তার সমালোচনা এবং ন্যায্য বিচারের দাবি দেশের রাজনৈতিক পরিস্থিতির জটিলতার ইঙ্গিত দেয়।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা